এক্সপ্লোর

উত্তরপ্রদেশে বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করে সোশ্যাল সাইটে ভিডিও, নিখোঁজ অভিযোগকারিণী

শনিবার শাহজাহানপুরের বাসিন্দা ল কলেজের এক ছাত্রী সোশাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও পোস্ট করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন। ভিডিওয় তিনি দাবি করেন, সন্ত সম্প্রদায়ের ওই সন্ন্যাসীর বিরুদ্ধেঅভিযোগের সব প্রমাণ তাঁর কাছে রয়েছে।

শাহজাহানপুর: আবার প্রশ্নের মুখে যোগীরাজ্যে নারী নিরাপত্তা। উন্নাওকাণ্ডের পর উত্তরপ্রদেশে ফের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, একটি সোশ্যাল সাইটে এই অভিযোগ করে একটি ভিডিও পোস্ট করার পর থেকে ওই ছাত্রী নিখোঁজ! গত শনিবার শাহজাহানপুরের বাসিন্দা ল কলেজের এক ছাত্রী সোশাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও পোস্ট করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন। ভিডিওয় তিনি দাবি করেন, সন্ত সম্প্রদায়ের ওই সন্ন্যাসীর বিরুদ্ধেঅভিযোগের সব প্রমাণ তাঁর কাছে রয়েছে। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। প্রতিক্রিয়া আসতে শুরু করে বিভিন্ন মহল থেকে। এই ঘটনার পর থেকেই মেয়েটির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। শাহজাহানপুর পুলিশের কাছে অভিযোগকারিণীর বাবা ওই ৭২ বছর বয়সি বিজেপি নেতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রের খবর, স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে হুমকি দেওয়া ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওয় অভিযোগকারিণীর দাবি, ওই বিজেপি নেতার তরফে থেকে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।  স্বামী চিন্ময়ানন্দের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তাঁর দাবি, গত ২২ অগাস্ট চিন্ময়ানন্দের কাছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। ওই মেসেজে তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়। বলা হয়, টাকা না দিলে তাঁর বিরুদ্ধে ভিডিও বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। ওই বার্তায় নাকি এও বলা হয়, তাঁর হারাবার কিছু নেই, কিন্তু চিন্ময়ানন্দের খ্যাতি এতে নষ্ট হতে পারে। প্রসঙ্গত, স্বামী চিন্ময়ানন্দ ৩ বার বিজেপি সাংসদ হিসেবে নির্বাচিত হন। বাজপেয়ীর আমলে তিনি প্রতিমন্ত্রীও ছিলেন। ২০১১ সালে তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলাও রুজু হয়। ভুল উদ্দেশ্যে ফের সামনে বেটি বাঁচাও গ্যাং। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলার পরই নিখোঁজ উত্তরপ্রদেশের শাহজাহানপুরের আইনের ছাত্রী। ট্যুইট মহিলা কংগ্রেসের। উত্তরপ্রদেশে একদিনও এরকম হয় না, যে বিজেপি সরকার মহিলাদের ভরসা দিয়ে বলতে পারে, আপনারা সুরক্ষিত আছেন এবং আপনাদের সঙ্গে কোনও খারাপ ঘটনা ঘটলে বিচার পাবেন। প্রতিবাদী তরুণী নিখোঁজ নাকি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে? ছাত্রীর সঙ্গে কী হচ্ছে কেউ জানে না। এসব কতদিন চলবে? ট্যুইট প্রিয়ঙ্কা গাঁধীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget