এক্সপ্লোর

Swati Maliwal Case: আপ সাংসদকে 'নিগ্রহ', কেজরিওয়ালের বাড়ির সামনে প্রতিবাদ বিজেপি মহিলা মোর্চার

Delhi CM Arvind Kejriwal : আপ সাংসদ তাঁর অভিযোগনামায় হেনস্থার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভাব কুমার তাঁক থাপ্পড়, লাথি মেরেছেন। লাঠি পেটাও করেছেন। পেটে আঘাত করা হয়েছে।

নয়াদিল্লি : আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে (AAP Rajya Sabha MP Swati Maliwal) শারীরিক নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে দিল্লির রাজনীতিতে। এবার এই ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপির মহিলা মোর্চা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে সরব হয়েছে তারা। তাঁর বাসভবনের সামনে এদিন বিক্ষোভে শামিল হয় বিজেপি মহিলা মোর্চা।

 

কী অভিযোগ ?

চলছে লোকসভা ভোট। এখনও তিন দফা বাকি। এই আবহে অরবিন্দ কেজরিওয়ালের সহকারী বিভাব কুমারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন আম আদমি পার্টিরই সাংসদ স্বাতী মালিওয়াল। তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। সাংসদের অভিযোগ, একাধিকবার তাঁর শরীরে আঘাত করা হয়েছে। এমনকী সংবেদনশীল জায়গাতেও তাঁকে আঘাত করা হয়েছে বলে বক্তব্য সাংসদের, এমনই খবর পুলিশ সূত্রের। আপ সাংসদ তাঁর অভিযোগনামায় হেনস্থার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভাব কুমার তাঁক থাপ্পড়, লাথি মেরেছেন। লাঠি পেটাও করেছেন। পেটে আঘাত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁকে এতটাই হেনস্থা করা হয় যে তিনি তাঁকে ছেড়ে দিতে বলেন। এরপর সেখান থেকে বেরিয়ে আসেন ৩৯ বছরের এই সাংসদ এবং পুলিশে ফোন করেন। 

সোমবারই স্বাতী অভিযোগ করেছিলেন। AAP তা নিশ্চিতও করেছিল। যদিও তখন অফিসিয়ালি কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাঁর অভিযোগের ভিত্তিতে আজ কুমারের বিরুদ্ধে FIR দায়ের করে দিল্লি পুলিশ। একজন নারীর শালীনতা ক্ষুণ্ণ করা হয়েছে, অপরাধমূলক ভীতি প্রদর্শন, নারীর শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্যে কথা ও অঙ্গভঙ্গি বা কাজ করা এবং স্বেচ্ছায় আঘাত করার অভিযোগ রয়েছে।

এরপরই অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল আপ সাংসদের বাড়িতে তাঁর বিবৃতি নথিভুক্ত করতে যান। সেখানে প্রায় চার ঘণ্টা ছিল তদন্তকারী দল। রাজ্যসভার সাংসদের কাছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেন। পরে স্বাতী সোশাল মিডিয়ায় লেখেন, তিনি আশা করছেন এ্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget