এক্সপ্লোর

Switzerland Bar Fire: 'আমরা খেতে পারছি না, ঘুমাতে পারছি না', সুইস বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বলছেন মর্মাহত ২ মালিক

Switzerland Bar Fire News: সুইস সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনার দিন Le Constellation বারে ছিলেন না মালিক মোরেত্তি। তবে জেসিকা ছিলেন। এই দুর্ঘটনায় চোটও পেয়েছেন তিনি। তবে সেই আঘাত সামান্য।

Switzerland Bar Fire: সুইৎজারল্যান্ডের সুইস স্কি রিসর্ট টাউনের একটি বারে বর্ষবরণের রাতে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। তীব্র বিস্ফোরণ হয়েছে এই বারে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৪০ জনের। আহত বহু। Le Constellation বারে হয়েছে বিস্ফোরণ। এই বারটি পরিচালনা করেন, Jacques Moretti নামের এক ফরাসি ব্যক্তি এবং তাঁর স্ত্রী জেসিকা। সুইৎজারল্যান্ডের সংবাদমাধ্যমে বারের এই ২ মালিক যথেষ্ট জোর দিয়ে জানিয়েছেন, বারে সমস্ত ধরনের নিরাপত্তা মেনে চলা হয়েছিল। তবে নিউ ইয়ার্স ইভ- এ বারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তাঁরা যে মানসিক ভাবে ভেঙে পড়েছেন, সেকথাও জানিয়েছেন সুইস সংবাদমাধ্যমে।            

Jacques Moretti এবং জেসিকা Tribune de Geneve daily (সুইৎজারল্যান্ডের সংবাদমাধ্যম) - তে জানিয়েছেন, ১০ বছরে ৩ বার ইন্সপেকশন হয়েছে তাঁদের বারে। সবকিছুই নিয়মমাফিক করা হয়েছিল এই বারে, দাবি ২ মালিকের। বর্ষবরণের রাতের সুইৎজারল্যান্ডের ওই বারে ভয়াবহ বিস্ফোরণে পুড়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। আহত হয়েছেন অন্তত ১১৯ জন। তাঁদের মধ্যে অনেকেরই চোট বেশ গুরুতর। আর এই দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছিল যে, আদৌ ওই বারে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় কি আদৌ মেনে চলা হয়েছিল, নাকি হয়নি। Le Constellation বার একটি আবাসিক বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ একদম নীচের তলায় রয়েছে। এখানে ৩০০ জন থাকার বন্দোবস্ত রয়েছে। বার- এর ছাদের আরও ৪০ জন থাকতে পারেন। Crans-Montana ওয়েবসাইট সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। নতুন বছরকে স্বাগত জানানোর আগেই শেষ হয়ে গিয়েছে ৪০টি তরতাজা প্রাণ। হইহুল্লোড় করার মাঝে কেউ টেরই পাননি যে মৃত্যুফাঁদ তৈরি হয়ে গিয়েছে ওই বারে।         

সেদিন বারে উপস্থিত থাকা অনেকেই জানিয়েছেন, বারের বেসমেন্ট যেখানে আগুন লেগেছিল, গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে এই বেসমেন্টের সংযুক্ত একটিই সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি খুব সরু বলেও জানিয়েছেন সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই। সুইস সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনার দিন Le Constellation বারে ছিলেন না মালিক মোরেত্তি। তবে জেসিকা ছিলেন। এই দুর্ঘটনায় চোটও পেয়েছেন তিনি। তবে সেই আঘাত সামান্য বলেই জানা গিয়েছে। Jacques Moretti এবং জেসিকা জানিয়েছেন, এই গোটা ঘটনায় তাঁরা মর্মাহত। 'আমরা খেতে পারছি না, ঘুমোতে পারছি না', জানিয়েছেন Jacques Moretti এবং তিনি এও জানিয়েছেন যে, তদন্তে সবরকম ভাবে সাহায্য করবেন তাঁরা।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget