এক্সপ্লোর

Syrian Civil War: ১৪ বছরের গৃহযুদ্ধে ক্ষমতা-দখল বিদ্রোহীদের, আসাদ-সরকারের পতন; 'কসাইখানা'-মুক্ত শ'য়ে শ'য়ে বন্দি

President Bashar al-Assad's Fall: ২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্রপন্থী প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে যেসব রাজনৈতিক বন্দীরা এই জেলখানায় বন্দি ছিলেন, তাঁদের মুক্তি দেওয়ার জন্য সেদিকে অগ্রসর হন বিদ্রোহীরা।

দামাস্কাস : জেলে বন্দি করে রেখেছিলেন নির্বাসিত প্রেসিডেন্ট বাশার অল-আসাদ। এরকম শ'য়ে শ'য়ে বন্দিকে মুক্তি দিলেন হায়াত তাহির অল-শাম নেতৃত্বাধীন সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা। এই জেলখানাকে 'কসাইখানা' বলে থাকেন বন্দিরা। 

২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্রপন্থী প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে যেসব রাজনৈতিক বন্দীরা এই জেলখানায় বন্দি ছিলেন, তাঁদের মুক্তি দেওয়ার জন্য সেদিকে অগ্রসর হন বিদ্রোহীরা। অন্যদিকে, সরকারি আধিকারিকরা আতঙ্কে গা ঢাকা দেন। এদের জেলখানায় আটকে রেখেছিলেন বাসাদ। এমনই অভিযোগ। জেলখানা থেকে যারা মুক্তি পায়, সেই তালিকায় রয়েছে সেইসব মানুষ যাদের যুদ্ধ ছড়িয়ে পড়ার পর মনে করা হয়েছিল কোথাও উধাও হয়ে গেছেন। শাস্তির অপেক্ষায় থাকা বন্দিরাও মুক্তি পান।

বছর ৬৩-র লেখক বাশার বারহুম আশঙ্কায় ছিলেন, এবার হয়তো তাঁকে মৃত্য়ুদণ্ড দেওয়া হবে। তিনি ইতিমধ্যেই সাত মাস জেলে কাটিয়ে ফেলেছেন। এদিন মুক্তি পাওয়ার পর, তিনি কিছুটা স্তম্ভিত হয়ে যান। কারণ, বিদ্রোহীরা জেল থেকে তাঁকে মুক্তি দিলেও, তিনি ভেবেছিলেন, হয়তো আসাদের লোকেরাই এসেছে।

জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি দেখেন, দামাস্কাসের রাস্তায় বহু মানুষ, আসাদের ক্ষমতাচ্যুত হওয়া উদযাপন করছেন। তা দেখে হতবাক হয়ে যাওয়া এই লেখক বাশার বারহুম সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস-কে বলেন, "আজ পর্যন্ত সূর্য ওঠা দেখতে পাইনি। কাল মৃত্যুর পরিবর্তে, উপরওয়ালাকে ধন্যবাদ, তিনি আমাকে নতুন জীবন দিলেন।" নিজের ব্যক্তিগত জিনিস ও মোবাইল ফোন খুঁজে না পাওয়ায় তাঁর স্ত্রী-কন্য়াকে জানাতে পারেনি যে তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন।

দামাস্কাসের উত্তরে রয়েছে সায়াদনায়া সামরিক জেল। যেটা পরিচিত, 'মানুষের কসাইখানা' নামে। বিদ্রোহীরা এদিন সেই জেল ভেঙে যখন ঢোকেন তখন মহিলা ও শিশু-সহ শতাধিক বন্দি আতঙ্কে চিৎকার করে ওঠেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নোট-এর রিপোর্ট অনুযায়ী, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে সিরিয়ার ১৩ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। প্রতি সপ্তাহে গোপনে ডজন ডজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হত।

সেই জেল থেকে বন্দিদের মুক্তি দেওয়ার সময় এক বিদ্রোহী বলে ওঠেন, "ভয় পাবেন না, বাশার আসাদের পতন হয়েছে। কেন আপনারা ভয় পাচ্ছেন ?" এদিকে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে খবর পেয়ে, তাঁদের পরিবারের লোকজন ভিড় জমাতে শুরু করেন জেলখানার বাইরে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget