এক্সপ্লোর

Gold Ring Scheme: নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

Tamil Nadu CM Vijay Gold Ring Scheme: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তাঁর রাজ্যের নবজাতকদের জন্য একটি বড় ঘোষণা করেছেন। শুধু মাত্র এই শর্ত পূরণ করলে পাবেন একটি করে সোনার আংটি।

তামিলনাড়ু: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। অভিনয় জগৎ থেকে রাজনীতির মঞ্চে পা দিয়েই বড়সড় সাফল্য থালাপতি বিজয়ের। পরাজয় শিকার করতে হয়েছিল স্ট্যালিনদের। মুখ্যমন্ত্রীর চেয়ারে এখন তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)দলের  প্রতিষ্ঠাতা ও ‘সুপারস্টার’ বিজয়। মুখ্যমন্ত্রী হয়েই তিনি তাঁর রাজ্যের জন্য একের পর এক জনকল্যাণ মূলক প্রকল্পের ঘোষণা করেছেন। সেই তালিকায় যুক্ত হল আরও এক নতুন উদ্যোগ। তামিলনাডুর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, তাঁদের সরকার নবজাতকদের দেবে সোনার আংটি।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী ‘সুপারস্টার’ থালাপতি বিজয় একটি বড় ঘোষণা করেছেন। তিনি তাঁর রাজ্যের  নবজাতকদের জন্য 'থাইমামান স্বর্ণরিং প্রকল্প'(Thaimaman Gold Ring Scheme) চালু করেছেন। এই প্রকল্পের অধীনে, তামিলনাড়ু সরকার রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি দেবে। প্রথম দফায় ১,২৮,৪৯৯টি সোনার আংটি বিতরণ করা হবে। সূত্রের খবর, দুটি বড় স্বর্ণকার প্রতিষ্ঠানের কাছে অর্ডার দেওয়া হয়েছে। পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, তামিলনাড়ু মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন (টিএনএমএসসি) জয় আলুক্কাস এবং কল্যাণ জুয়েলার্সকে এই অর্ডারটি দিয়েছে। 

তামিলনাড়ু সরকার ২০২৬ সালের ১৫ই সেপ্টেম্বর এই প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এই দিনটি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সি.এন. আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী। মুখ্যমন্ত্রী বিজয় এপ্রিল মাসের বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন। এবার তা বাস্তবায়িত করার পালা। 

প্রতিটি সোনার আংটির ওজন কত হবে ?

তামিলনাড়ু সরকারের নির্দেশ অনুযায়ী, মোট ৪৪১,৬৬৭টি সোনার আংটি কেনা হবে। প্রতিটি আংটির ওজন হবে প্রায় এক গ্রাম। টিএনএমএসসি (TNMSC) ১৪ই জুলাই একটি টেন্ডার জারি করে, যেখানে মোট ১১টি সংস্থা অংশগ্রহণ করে। সরকারের মতে, জয় আলুক্কাস প্রসেসিং ফি, বীমা, পরিবহন এবং বিআইএস (BIS) স্ট্যাম্পিং-এর খরচ বাদে প্রতি গ্রাম সোনার জন্য সর্বনিম্ন ০.০১ টাকার বাজেট দিয়েছে।

প্রতিবেদন অনুসারে, কল্যাণ জুয়েলার্সও সর্বনিম্ন মূল্য প্রস্তাব দিয়েছিল। প্রকল্পটি ১৫ই সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা আছে। তাই জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে জন্মগ্রহণকারী যোগ্য শিশুদের জন্য ১,২৮,৪৯৯টি আংটি প্রদান করার জন্য উভয় সংস্থাকেই অর্ডার দেওয়া হয়েছে।

কেন এই প্রকল্প চালু করল সরকার ?

তামিলনাড়ু সরকার জানিয়েছে যে, সরকারের স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা আরও জোরদার করতে, সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুর সময় ও দিনটিকে  স্মরণীয় করে রাখতে এবং মাতৃত্বের আনন্দ ও গুরুত্ব উদযাপন করতে এই প্রকল্প চালু করা হচ্ছে। ২০২৬ সালের ২২শে জুন থেকে সরকারি হাসপাতালে জন্মগ্রহণকারী শিশুরা এই প্রকল্পের আওতায় উপকৃত হবে। মনে রাখবেন, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র রাজ্যের সরকারি হাসপাতালে জন্মগ্রহণকারী শিশুরাই পাবেন।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gold Ring Scheme: নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Bombay High Court: 'কাস্টমারকে পচা খাবার খাইয়েছেন, এটাই আপনাদের প্রাপ্য শাস্তি', হোটেলকে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের
'কাস্টমারকে পচা খাবার খাইয়েছেন, এটাই আপনাদের প্রাপ্য শাস্তি', হোটেলকে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের
Advertisement

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget