এক্সপ্লোর

500 Crore Antique: ৫০০ কোটির শিবলিঙ্গ ! কোথায় পাওয়া গেল

500 Crore Antique: গোয়েন্দাদের টিপাররা জানিয়েছিল, চেন্নাইয়ের তানজাভুরের একটি বাড়িতে রাখা রয়েছে বহু মূল্যবান প্রাচীন একটি শিবলিঙ্গ। যার বাজার মূল্য কমপক্ষে কোটি টাকা।

ত্রিচি: ব্যাঙ্কের লকারে পাওয়া গেল ৫০০ কোটির শিবলিঙ্গ। দক্ষিণ ভারতের তানজাভুরে এই প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার করেছে সিআইডি। যার বাজারমূল্য শুনে আঁতকে উঠবেন আপনিও।

গোপন সূত্রে আগেই খবর এসেছিল দক্ষিণের গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী শুরু হয় তল্লাশি। গোয়েন্দাদের টিপাররা জানিয়েছিল, চেন্নাইয়ের তানজাভুরের একটি বাড়িতে রাখা রয়েছে বহু মূল্যবান প্রাচীন একটি শিবলিঙ্গ। যার বাজার মূল্য কমপক্ষে কোটি টাকা। এই খবর জানতে পেরেই আর দেরি করেননি সিআইডি অফিসার কে জয়ন্ত মুরলী। তড়িঘড়ি ওই বাড়িতে অভিযান চালায় তাঁর দল।

তানজাভূরের সেভেন ক্রস স্ট্রিটের একটি বাড়িতে এই অভিযানে যান পুলিশের বড়কর্তারা। সেখানে বাড়ির লোকজনকে জিজ্ঞসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। পরিবারের বড় ছেলে এন এস অরুন জানান, ব্যাঙ্কের লকারে রয়েছে সেই প্রাচীন শিবলিঙ্গ। তাঁর বাবা এন এ সিমিয়প্পম সেটি ব্যাঙ্কের লকারে রেখে দিয়েছিলেন। এই বিষয়ে কিছুই জানতেন না তিনি। পরে পুলিশের হাতেই তুলে দেওয়া হয় সেই অ্যান্টিক পিস।

৮ সেন্টিমিটার উচ্চতার এই শিবলিঙ্গের ওজন ৫৩০ গ্রাম। সবথেকে বড় বিষয়, এই প্রাচীন শিবলিঙ্গ তৈরি হয়েছে পান্না দিয়ে। সেই কারণে এ বাজারমূল্য এখন আকাশছোঁয়া। ইতিমধ্যেই এই প্রাচীন শিবলিঙ্গের বিষয় যাচাই করিয়েছে পুলিশ। জানা গিয়েছে, পান্নার এই শিবলিঙ্গ নকল নয় পুরো খাঁটি পাথর দিয়ে তৈরি। জেমোলজিস্টরা এর দাম ৫০০ কোটি টাকার বেশি হবে বলে অনুমান করছেন।

যদিও শিবলিঙ্গের এই বাজারমূল্য নিয়ে দ্বিমত পোষণ করেছেন ইন্ডিয়া প্রাইড প্রজেক্টের এস বিজয় কুমার। তাঁর মতে, ৮০-র দশকে দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দির থেকে এই ধরনের প্রাচীন জিনিস চুরি হয়েছে। তবে এর বাজার মূল্য ৫০০ কোটি হবে কিনা সন্দেহ আছে। ইতিমধ্য়েই দক্ষিণের বিভিন্ন মন্দির কমিটির সঙ্গে এই মূর্তির বিষয়ে কথা বলতে শুরু করেছে পুলিশ। তাদের ধারণা, ২০১৬ সালে তিরুকুভালাই শিব মন্দির থেকে এই শিবলিঙ্গই চুরি হয়েছিল। যদিও বিষয়টি নিয়ে এখনই পুলিশ নিশ্চিত হতে পারছে না। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget