এক্সপ্লোর

অন্ধ্র, তেলেঙ্গানায় একটানা বর্ষণ, মৃত তিরিশের বেশি

শুধু হায়দরাবাদেই মারা গিয়েছেন ১৫ জন। এক-একটা রাস্তায় নদীর মতো জলের প্রবল স্রোত। আস্ত গাড়িও জলে সম্পূর্ণ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

হায়দরাবাদ: একে কোভিড মহামারীতে দেশের অবস্থা খারাপ, তার মধ্যে কখনও ঝড়, কখনও বৃষ্টিতে দেশের এক একটি অংশ মাঝেমধ্যেই সঙ্কটে পড়ছে। আমফান ঝড় কিছুদিন আগে তছনছ করে দেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আর এবার অতিরিক্ত বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ভারত। ভাসছে তেলঙ্গানা। একই অবস্থা অন্ধ্রপ্রদেশেরও। রাস্তাঘাট যেন নদী। জল ঢুকেছে ঘরেও। দুই রাজ্যই কার্যত জলবন্দি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি সামাল দিতে সাহায্যের আশ্বাস দিয়েছেন। বুধবারই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে প্রধানমন্ত্রীর। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির সঙ্গেও কথা বলেন তিনি। তেলেঙ্গানার মতো অন্ধ্রও বৃষ্টিতে বিপর্যস্ত। কেন্দ্র সম্ভাব্য সবরকম সহযোগিতা করবে বলে দুই মুখ্যমন্ত্রীকে তিনি আশ্বস্ত করেছেন। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন। দুই রাজ্যের মানুষকে কেন্দ্রের তরফে প্রয়োজনীয় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনিও। ত্রাণকাজ এবং উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, এনডিআরএফ ছাড়াও সেনার সাহায্য চেয়েছে তেলঙ্গানা সরকার। হায়দরাবাদ এবং রঙ্গারেড্ডি জেলার বন্যার্ত এলাকা থেকে ইতিমধ্যে এক হাজারের বেশি জলবন্দিকে উদ্ধার করেছে এনডিআরএফের টিম। সেনাও উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। সরকারি দফতরে ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি ইনস্টিটিউটগুলিও দু-দিনের জন্য বন্ধ। বৃহস্পতিবার আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর। বুধবার কয়েক ঘণ্টার ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত অবস্থা তেলেঙ্গানার। বর্ষণজনিত একাধিক দুর্ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। শুধু হায়দরাবাদেই মারা গিয়েছেন ১৫ জন। এক-একটা রাস্তায় নদীর মতো জলের প্রবল স্রোত। আস্ত গাড়িও জলে সম্পূর্ণ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টার বৃষ্টিতে জীবন থমকে তেলেঙ্গানায়।হাজার হাজার একর চাষজমি জলে ডুবে। মৃতের সারিতে দু'মাসের একটি শিশুও রয়েছে। তেলেঙ্গানার নীচু এলাকাগুলি সম্পূর্ণ ভাবে জলে নিমজ্জিত। রাতভর বৃষ্টির জেরে পাঁচিল ভেঙে ১০টি ঘর ভেঙেছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতেরা ওই ঘরগুলিতে থাকতেন। দিনে কিছুক্ষণের জন্য বৃষ্টি ধরলেও রাত থেকে ফের মুষলধারে শুরু হয় বর্ষণ। জলের তোড়ে একজন ভেসে যাচ্ছেি এমন ছবিও সামনে এসেছে। রীতিমতো ভাইরাল হয়ে যাওয়া ছবিটি দেশবাসী অসহায়ের মতো দেখেছে। একসময়ে অবশ্য পুলিশ ও স্থানীয়রা মিলে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় বিদ্যুত্‍‌স্পৃষ্ট হয়ে বছর ৪৯-এর এক ব্যক্তি মারা গিয়েছেন। মৃতের প্রাকৃতিক চিকিত্‍‌সার একটি ক্লিনিক ছিল। মেঝের জমা জল বার করতে গিয়ে তিনি বিদ্যুত্‍‌স্পৃষ্ট হয়ে মারা যান। এখনও পর্যন্ত পাঁচ জনের খোঁজ নেই। পুলিশ তাঁদের খুঁজে বেড়াচ্ছে। ঝড়জলে বিপর্যয়ের আশঙ্কায় তেলেঙ্গানায় একাধিক অঞ্চলে বিদ্যুত্‍‌ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তেলেঙ্গানার নগর উন্নয়ন মন্ত্রী কেটি রামারাও তেলেঙ্গানা স্টেট সাদার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে বৈঠক করেন। যত দ্রুত সম্ভব বিদ্যুত্‍‌ সংযোগ দিতে বলেন মন্ত্রী।অবস্থা সামাল দেওয়ার চেষ্টা জারি রয়েছে ঠিকই, কিন্তু যে রকম অবস্থা এখন দুটি রাজ্যে তাতে সবকিছু স্বাভাবিক হতে কতখানি সময় লেগে যাবে তা জোর গলায় কেউ বলতে পারছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget