এক্সপ্লোর

Sanchar Saathi Dot Contro : মোবাইলে থাকবে 'প্রি-ইনস্টলড' এই সরকারি অ্যাপ, গোপনীয়তায় হস্তক্ষেপ ! কী বলছে সরকার ? 

DoT Order On Pre Installed App : সব মোবাইলে এখন থেকে প্রি-ইনস্টলড সঞ্চার সাথী অ্যাপ (Sanchar Saathi) থাকবে। যার প্রবল বিরোধিতা শুরু করেছে কংগ্রেস।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সরকার সকল ফোনে 'সঞ্চার সাথি' অ্যাপ প্রি-ইনস্টল বাধ্যতামূলক করেছে।
  • নকল হ্যান্ডসেট ও জালিয়াতি রোধে এই পদক্ষেপ, মত সরকারের।
  • কংগ্রেস এটিকে 'অসাংবিধানিক' ও 'নজরদারির হাতিয়ার' বলে নিন্দা করেছে।
  • অমান্য করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

 

DoT Order On Pre Installed App : এক সরকারি আদেশ নিয়ে ফের তোলপাড় শুরু হয়ে গেল দেশের রাজনীতি। সৌজন্যে ডিপার্টমেন্ট অফ টেলিকম(DoT)-এর আদেশ। যেখানে বলা হয়েছে, ভারতে তৈরি সব মোবাইলে এখন থেকে প্রি-ইনস্টলড সঞ্চার সাথী অ্যাপ (Sanchar Saathi) থাকবে। যার প্রবল বিরোধিতা শুরু করেছে কংগ্রেস।  

এই নিয়ে কী বলছে সরকার
ইতিমধ্যেই DoT-এর আদেশ নিয়ে সাফাই দিয়েছে সরকার। যেখানে বলা হয়েছে, টেলিকম বিভাগের আদেশের মূল্য় লক্ষ্য হল, দেশে নকল হ্যান্ডসেট ও সাইবার জালিয়াতি থেকে গ্রাহকদের রক্ষা করা। যেকারণে সরকার প্রি-ইন্সটল করা অ্যাপের উপর জোর দিয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, মোবাইল হ্যান্ডসেটে সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইন্সটল করার জন্য টেলিযোগাযোগ বিভাগের (DoT) নির্দেশিকা নাগরিকদের নকল হ্যান্ডসেট  থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি, টেলিকম সম্পদের সন্দেহজনক অপব্যবহার রোধ করা সহজ হবে।  

মন্ত্রক জানিয়েছে, টেলিকম সাইবার সুরক্ষা আইনের বিধান অনুসারে DoT ২৮ নভেম্বর এই নির্দেশিকা জারি করেছে। এবার থেকে ভারতে ব্যবহারের জন্য তৈরি মোবাইল হ্যান্ডসেটের নির্মাতা ও আমদানিকারকদের এই নিয়ম মেনে চলতেই হবে। 

এই নিয়ে কী বলছে কংগ্রেস
এর আগে কংগ্রেস ১ ডিসেম্বর নতুন মোবাইল হ্যান্ডসেটে সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইন্সটল করার জন্য টেলিযোগাযোগ বিভাগের (DOT) নির্দেশিকাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে। এই অর্ডারকে অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছে বিরোধী দল।

‘প্রত্যেক ভারতীয়ের উপর নজরদারি করার জন্য দুঃস্বপ্নলোকের হাতিয়ার’
এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন, ''গোপনীয়তার অধিকার জীবন ও স্বাধীনতার মৌলিক অধিকারের একটি অংশ। বিগ ব্রাদার আমাদের উপর নজর রাখতে পারবে না। DoT-এর এই নির্দেশ অসাংবিধানিক। গোপনীয়তার অধিকার হল, জীবন ও স্বাধীনতার মৌলিক অধিকারের একটি অন্তর্নিহিত অংশ, যা সংবিধানের ২১ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত।''

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের ক্ষোভ
X পোস্টে ভেনুগোপাল বলেছেন, “ এটি একটি প্রি-লোডেড সরকারি অ্যাপ যা আনইনস্টল করা যাবে না। প্রতিটি ভারতীয়কে পর্যবেক্ষণ করার জন্য একটি ডিস্টোপিয়ান হাতিয়ার। এটি প্রতিটি নাগরিকের গতিবিধি ও সিদ্ধান্তের উপর নজর রাখার একটি মাধ্যম। ” সোশ্যাল মিডিয়ায় বেনুগোপাল টেলিকম সাইবার সিকিউরিটি রুলস, ২০২৪ (সংশোধিত) এর অধীনে DoT-এর নির্দেশ শেয়ার করেছেন। যাতে মোবাইল হ্যান্ডসেটে সঞ্চার সাথী অ্যাপের প্রি-ইনস্টলেশনের মাধ্যমে এর সত্যতা যাচাই করা যায়।

DOT-এর নির্দেশে কী বলা হয়েছে
 টেলিকম বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই নির্দেশ মেনে চলতে ব্যর্থ হলে টেলিযোগাযোগ আইন, ২০২৩, টেলিকম সাইবার সিকিউরিটি রুলস, ২০২৪ (সংশোধিত) ও অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। "এই নির্দেশাবলী অবিলম্বে কার্যকর হবে ও DoT কর্তৃক সংশোধিত বা প্রত্যাহার না করা পর্যন্ত বলবৎ থাকবে।" 

Frequently Asked Questions

সরকারের টেলিকম বিভাগের নতুন আদেশ কী?

সরকারের টেলিকম বিভাগ (DoT) আদেশ দিয়েছে যে ভারতে তৈরি সমস্ত মোবাইল ফোনে এখন থেকে 'সঞ্চার সাথী' অ্যাপ প্রি-ইনস্টল করা থাকবে।

কেন সরকার এই আদেশ জারি করেছে?

এই আদেশের মূল লক্ষ্য হল দেশে নকল হ্যান্ডসেট এবং সাইবার জালিয়াতি থেকে গ্রাহকদের সুরক্ষা দেওয়া এবং টেলিকম সম্পদের সন্দেহজনক অপব্যবহার রোধ করা।

এই আদেশের বিষয়ে কংগ্রেসের বক্তব্য কী?

কংগ্রেস এই নির্দেশকে অসাংবিধানিক বলে নিন্দা জানিয়েছে এবং এটিকে 'প্রত্যেক ভারতীয়ের উপর নজরদারি করার জন্য দুঃস্বপ্নলোকের হাতিয়ার' বলে অভিহিত করেছে। তারা এই আদেশ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে।

সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইনস্টল করা বাধ্যতামূলক কেন?

এই অ্যাপ প্রি-ইনস্টল করার মাধ্যমে নাগরিকদের নকল হ্যান্ডসেট কেনা থেকে সুরক্ষা দেওয়া এবং টেলিকম সম্পদের অপব্যবহার রোধ করা সহজ হবে।

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget