এক্সপ্লোর

শোয়েবকে খেলতে গিয়ে চোখ বুজে ফেলতেন সচিন, দাবি মহম্মদ আসিফের

ভারতীয়রা ব্যাকফুটে চলে যান, প্রথম ইনিংসে ২৪০-ও তাঁদের করতে দিইনি আমরা। হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনি। আসিফ স্মৃতিচারণ করেছেন।

দুবাই: সচিন তেণ্ডুলকর নাকি শোয়েব আখতারের বাউন্সার খেলতে গিয়ে চোখ বুজে ফেলতেন। দাবি করেছেন পাক বোলার মহম্মদ আসিফ। শোয়েবের এক্সপ্রেস গতির বোলিংয়ের জন্যই ২০০৬-এ করাচি টেস্টে ভারতের গ্রাস থেকে জয় ছিনিয়ে আনতে পেরেছিল পাকিস্তান, দাবি করেছেন তিনি। আসিফ এক সময় পাক বোলিংয়ে অসামান্য প্রতিভা বলে গণ্য হতেন। কিন্তু ২০১০-এ ইংল্যান্ডে স্পট ফিক্সিং স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে নির্বাসিত হন তিনি।  এক পাক টেলিভিশন শো-তে তিনি স্মৃতিচারণ করেছেন ২০০৬-এ করাচিতে ভারত-পাক তৃতীয় টেস্টের। মুলতান ও ফয়জলাবাদ টেস্ট ড্র হয়, ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চলে সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্ট।  আসিফ বলেছেন, প্রথম ইনিংসের প্রথম ওভারেই ইরফান পাঠান হ্যাটট্রিক করায় পাকিস্তান ব্যাকফুটে চলে যায়। উল্টোদিকে ভারতীয় দলে ছিলেন রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগের মত ব্যাটসম্যান। ব্যাটিং লাইন আপ এতটাই সমৃদ্ধ ছিল যে এম এস ধোনি ব্যাট করতে আসতেন সাত কিংবা আটে।   ফলে উদ্বেগ ছিল। প্রথম ইনিংসে পাকিস্তান দল ২৪৫-এ অল আউট হয়ে যায়। পাঠানের হ্যাটট্রিক সামনে কামরান আকমল ১১৩ করায় কিছুটা ভদ্রস্থ রান করে তারা। কিন্তু পাক বোলাররা দুর্দান্ত বল করেন, ২৩৮-এ অল আউট হয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট খুইয়ে ৫৯৯ রান করে পাকিস্তান। ভারত ব্যাট করতে নামলে পাক বোলিংয়ের হাল ধরেন শোয়েব আখতার। আসিফের দাবি, এক্সপ্রেস গতিতে সেদিন বল করছিলেন তিনি, স্কোয়ার লেগে আম্পায়ারের কাছে দাঁড়িয়ে থাকার সময় তিনি নিজের চোখে দেখেন, সচিন তেণ্ডুলকরও শোয়েবের দুটো একটা বাউন্সার সামলাতে গিয়ে চোখ বুজে ফেলছিলেন। ভারতীয়রা ব্যাকফুটে চলে যান, প্রথম ইনিংসে ২৪০-ও তাঁদের করতে দিইনি আমরা। হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনি। আসিফ স্মৃতিচারণ করেছেন।

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget