এক্সপ্লোর

Kolkata: করোনার বিধিনিষেধ শিথিল হতেই রাজ্যে বাড়ছে স্ক্রাব টাইফাসের দাপট

Kolkata: একে করোনায় রক্ষে নেই, তার ওপর স্ক্রাব টাইফাস দোসর। করোনার বিধিনিষেধ শিথিল হতেই রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে এই স্ক্রাব টাইফাসে আক্রান্ত রোগীর সংখ্যা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: একে করোনায় রক্ষে নেই, তার ওপর স্ক্রাব টাইফাস দোসর। রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে এই স্ক্রাব টাইফাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন অবস্থায় চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, জ্বর এলেই বাড়তি সতর্কতা নেওয়া একান্ত প্রয়োজনীয়।

ধরুন, আপনার জ্বর এসেছে। আর আপনি চিকিৎ‍সকের পরামর্শ ছাড়াই, ওষুধ খেয়ে ভাবছেন, সব ঠিক হয়ে যাবে। বিপদ ডেকে আনতে না চাইলে সঙ্গে সঙ্গে চলে যান চিকিৎসকের কাছে। কারণ, করোনার প্রকোপের মধ্যেই এবার ফের চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস। সূত্রের খবর, গত দেড় মাসে রাজ্যে বেড়েছে স্ক্রাব টাইফাস আক্রান্তের সংখ্যা। কলকাতার প্রায় সমস্ত সরকারি হাসপাতালেই, আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। আর জি কর, এসএসকেএম, ইনসটিটিইট অফ চাইল্ড হেল্থ, সব জায়গাতেই অন্তত ২ থেকে ৩ জন করে ভর্তি। 

চিকিত্‍সক প্রভাসপ্রসূন গিরি জানাচ্ছেন, '৪০ জন মত আক্রান্ত দেড় মাসে ভর্তি হন। এদের মধ্যে ৪ জন সঙ্কটজনক। সবাই অবশ্য কলকাতার নয়।'

বিশেষজ্ঞদের মতে, ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া। এই রোগের প্রাথমিক উপসর্গ একেবারে ডেঙ্গির মতো। শুরুতেই জ্বর আসে। গায়ে, হাতে, পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। চোখের পিছনে ব্যথা হয়। সঙ্গে বমিও হয়। এছাড়া গায়ে র‍্যাশও বের হয়। একাধিক বিশেষজ্ঞের মতে, রাজ্যে  আপাতত নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। ফলে সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকার ধীরে ধীরে শিথিল করেছে একাধিক বিধিনিষেধ। কিন্তু এই শিথিলতা যত বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে মাথা চাড়া দিয়ে উঠছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা।

চিকিৎসক অতনু পালের মতে, 'ম্যালেরিয়ার মতো টানা জ্বর হতে থাকে। যদিও কারণ চেনা যায় না। এক্ষেত্রে ১০৬ পর্যন্ত জ্বর আসতে পারে। তবে চিহ্নিত হলে ওধুধ আছে।'

চিকিৎসকদের মতে, টদ্রুত রোগ ধরা পড়লে, বিশেষ অ্যান্টিবায়োটিক দিলে তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব। না হলে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।'

সেরা শিরোনাম

News Live: বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
Weather Alert: ভোররাত থেকেই শুরু বৃষ্টি, মেঘলা আকাশ-ঝোড়ো হাওয়া, আজ ভাসবে কোন কোন জেলা ?
ভোররাত থেকেই শুরু বৃষ্টি, মেঘলা আকাশ-ঝোড়ো হাওয়া, আজ ভাসবে কোন কোন জেলা ?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Indian Railways: ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget