এক্সপ্লোর

Corona Vaccine Certificate: ছবি-যুদ্ধ! করোনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি

শুক্রবার থেকেই রাজ্য সরকারের তরফে শুরু হয়ে গেল এই সার্টিফিকেট বিলি।

কলকাতা: এবার করোনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ১৮ থেকে ৪৪ বয়সী, যাঁদের বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে রাজ্য সরকার, তাঁদের দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া শংসাপত্র। তবে কোউইন পোর্টালে মিলবে মোদির ছবি দেওয়া সার্টিফিকেটই। 

এ যেন খানিকটা ছবি-যুদ্ধ। করোনার ভ্যাকসিন নেওয়ার পর, কেন্দ্রের কো উইন অ্যাপ থেকে ডাউনলোড করা সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি থাকে। আর এবার ভ্যাকসিন নিলে, রাজ্য সরকারের তরফে দেওয়া শংসাপত্রে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সঙ্গে বার্তা, be alert, be safe। সজাগ থাকুন, নিরাপদে থাকুন। 

শুক্রবার থেকেই রাজ্য সরকারের তরফে শুরু হয়ে গেল এই সার্টিফিকেট বিলি। পার্ক সার্কাসের একটি মলে, পুরসভার ড্রাইভ ইন ভ্যাকসিনেশন কর্মসূচিতে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সার্টিফিকেট। 

রাজ্য সরকার নিজের পয়সায় ভ্যাকসিন কিনে, ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের বিনামূল্যে যে ভ্যাকসিন দিচ্ছে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত এই সার্টিফিকেট দেওয়া হবে। রাজ্যের স্বাস্থ্য দফতর টিকা গ্রহীতাকে একটি এসএমএস পাঠাবে। সেখানে থাকা লিঙ্ক থেকে রাজ্যের শংসাপত্র মিলবে। 

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, 'ওরাই গোলমাল তৈরি করছে, এমন প্রচার করছেন, ভ্যাকসিন দিচ্ছে মোদি, ছাপ দিচ্ছেন দিদি। প্রধানমন্ত্রীর ছবি থাকাকালীন নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল। তৃণমূল বোঝাতে চাইছে আগে বাঙালি।

এমনিতেই ভ্যাকসিন না পেয়ে নাজেহাল হতে হচ্ছে বহু সাধারণ মানুষকে। কোথাও তো আবার ভ্যাকসিন নিয়ে গণ্ডগোলের জেরে পকেট থেকে বেরিয়ে পড়ছে পিস্তল। কবে দেশের ১৮ বছরের ঊর্ধ্বের ৯০ কোটি নাগরিক দু’টি করে ভ্যাকসিন পাবে, তার ঠিক না থাকলেও, সার্টিফিকেট প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ছবির লড়াই জারি রয়েছে।

দু-টি শংসাপত্রের মধ্যে ফারাক বলতে কেন্দ্রের শংসাপত্রে উপভোক্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের একটি ইউনিক নম্বর থাকে। রাজ্যের শংসাপত্রে তা নেই। কেন্দ্রের শংসাপত্রে দ্বিতীয় ডোজের তারিখের উল্লেখ থাকলেও রাজ্যের শংসাপত্রে তা রাখা হয়নি।  প্রধানমন্ত্রীর বার্তা, 'দাওয়াই ভি অর কড়াই ভি।' মুখ্যমন্ত্রীর বার্তা, 'সজাগ থাকুন, নিরাপদে থাকুন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Prashant Kishor : BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget