এক্সপ্লোর

শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সিএএ-বিভ্রান্তি কাটাতে তৈরি কেন্দ্র, জানালেন রবিশঙ্কর, কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সমর্থকরাই ওখানে বসে আজাদি স্লোগান দিচ্ছে, দিল্লির ভোটপ্রচারে আদিত্যনাথ

পূর্ব দিল্লির কারওয়াল নগর চকে নির্বাচনী সমাবেশে বিজেপি নেতা আদিত্য়নাথ সিএএ-বিরোধী প্রতিবাদীদের তীব্র সমালোচনা করে বলেন, ওদের পূর্বসূরীরা ভারতকে টুকরো করেছিল, তাই ওদের উদীয়মান ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির বিরুদ্ধে এত রাগ।

নয়াদিল্লি: কাশ্মীরে সন্ত্রাসবাদীদের যারা সমর্থন করে, তারাই শাহিনবাগের জমায়েতে বসে আছে, আজাদি স্লোগান দিচ্ছে। যেদিন শাহিনবাগে গুলি চলল, সেদিনই দিল্লি বিধানসভা ভোটের প্রচারে বললেন যোগী আদিত্যনাথ। দিল্লির বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে যাওয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দিল্লির অরবিন্দ কেজরিবাল সরকার শাহিনবাগের বিক্ষোভকারীদের ‘বিরিয়ানি সাপ্লাই’ দিচ্ছে বলেও অভিযোগ করেন। ১৫ ডিসেম্বর থেকে শাহিনবাগে মহিলারা বাচ্চা, ঘরের ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে সিএএ-কে সংখ্যালঘু বিরোধী আখ্যা দিয়ে রাস্তায় বসে তার প্রত্যাহারের দাবি করছেন। প্রস্তাবিত নাগরিকপঞ্জীর (এনআরসি) বিরুদ্ধেও তাঁরা সরব। পূর্ব দিল্লির কারওয়াল নগর চকে নির্বাচনী সমাবেশে বিজেপি নেতা আদিত্য়নাথ সিএএ-বিরোধী প্রতিবাদীদের তীব্র সমালোচনা করে বলেন, ওদের পূর্বসূরীরা ভারতকে টুকরো করেছিল, তাই ওদের উদীয়মান ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির বিরুদ্ধে এত রাগ। আদিত্য়নাথের দাবি, দিল্লির নানা জায়গায় এইসব প্রতিবাদ, বিক্ষোভ সিএএ-র ব্য়াপারে নয়, এর কারণ কেন ভারত বিশ্বে বড় শক্তি হয়ে উঠছে, সেই প্রশ্ন তুলে ভারতের উত্থান থামিয়ে দিতে চাইছে ওরা। দিল্লি বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতারা শাহিনবাগের সিএএ-বিরোধী অবস্থানের প্রতি বিরোধিতা জানাতে তাঁদের দলের পক্ষে ভোট দেওয়ার ডাক দিয়েছেন। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ অবশ্য জানান, কেন্দ্র শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সিএএ সম্পর্কে তাদের কোনও ভুল ধারণা, বিভ্রান্তি দূর করার চেষ্টা করতে তৈরি। এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী শাহিনবাগের অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিলেন। তবে তিনি শর্ত দিয়েছেন, আলোচনা অবশ্যই হতে হবে নির্দিষ্ট কাঠামো মেনে। তিনি একটি টিভি চ্যানেলে প্রশ্নের উত্তর দিচ্ছেন, এমন একটি ভিডিও ট্যুইট করেছেন তিনি। গতকাল আবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বিরোধীদের নিশানা করে দাবি করেন, তারা সিএএ নিয়ে মুসলিমদের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ভোট পেতে তাদের মন বিষিয়ে দিচ্ছে। কোনও সাচ্চা মুসলিম ভাইয়ের দিকে, তাঁর সদুদ্দেশ্য নিয়ে কোনও আঙুল তোলা উচিত নয় বলে জানিয়ে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী ২৪ ক্য়ারেটের সোনা। তাঁর উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ ঠিক নয়। তাঁর সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্রে চলে বলেও জানান রাজনাথ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget