এক্সপ্লোর

Diwali Bonus: দীপাবলির বোনাস না পেয়ে টোল প্লাজার গেট খুলে দিলেন কর্মীরা, টাকা না দিয়ে বেরিয়ে গেল হাজার হাজার গাড়ি

Agra-Lucknow Expressway Toll: রবিবার হরিয়ানার ফতেহাবাদে আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের টোল বুথের ফটক খোলা থাকতে দেখা যায়।

নয়াদিল্লি: উৎসবের মরশুমেও হাত খালি। দীপাবলির বোনাস নামমাত্র পেয়েছেন কেউ, কেউ আবার পাননি। ক্ষোভে টোল বুথের ফটক খুলে দিলেন কর্মীরা। বিনা টোল দিয়েই বেরিয়ে গেল পর হাজার হাজার গাড়ি। আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে এমনই ঘটনা ঘটল। দীপাবলির বোনাস হিসেবে নামমাত্র টাকা মেলায় সেখানে কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন কর্মীরা। কেউ কেউ টাকা পাননি বলেও খবর। ( Agra-Lucknow Expressway Toll)

রবিবার হরিয়ানার ফতেহাবাদে আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের টোল বুথের ফটক খোলা থাকতে দেখা যায়। টোল না দিয়েই বেরিয়ে যায় হাজার হাজার গাড়ি। এখনও পর্যন্ত যা খবর, কর না দিয়ে হাজার হাজার গাড়ি বেরিয়ে যাওয়ায় বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে। এমন বেনজির ঘটনা আগে ঘটেনি বলেই খবর। (Diwali Bonus)

আগরা-লখনউ এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার ধমনী। আগরা এবং লখনউকে সরাসরি সংযুক্ত করেছে যেমন, তেমনই যমুনা এক্সপ্রেসওয়ের মাধ্যমে সংযুক্ত করেছে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলকে। টোল বাবদ সেখান থেকে মোটা টাকা আয় করে কেন্দ্রীয় সরকার। তাই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। 

তবে টোল প্লাজায় কর্মরত এক ব্যক্তি কারণ ব্যাখ্য়া করেছেন। তাঁর বক্তব্য, “এক বছর ধরে সংস্থায় কাজ করছি। কোনও বোনাস পাইনি হাতে। দিনরাত এক করে খাটি আমরা। অথচ সময়ে বেতন মেলে না। আমাদের জায়গায় অন্য লোক আনবে বলা হচ্ছে। কিন্তু বোনাস দেবে না।” সূত্রের খবর, কর্মীদের একাংশ বোনাস পাননি। যাঁরা পেয়েছেন, টাকার অঙ্ক নামমাত্র। কারা পেয়েছেন, কারা পাননি, তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি যদিও।

ওই টোল প্লাজা পরিচালনার দায়িত্বে রয়েছে Shrisai and Datar Company. কর্মীদের একাংশের দাবি, দীপাবলিতে বোনাস ঢুকবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরাসরি ব্য়াঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে বলে আশ্বাস দেওয়া হয় তাঁদের। কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি। ১১০০ টাকা করে ধরানো হয় শেষে।

বোনাসের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মীরা। কর্মবিরতিতেও বসেন তাঁরা। শেষ পর্যন্ত রবিবার টোল বুথের ফটকই খুলে দেন। প্রায় ১০ ঘণ্টা ধরে বিক্ষোভ চলে বলে জানা গিয়েছে, ফটক খোলা ছিল ঘণ্টা দুয়েক মতো। শেষ পর্যন্ত সংস্থা তরফে আশ্বস্ত করা হয় কর্মীদের। ১০ শতাংশ বেতন বাড়ানোর প্রতিশ্রুতিও দেওয়া হয় বলে খবর। তার পর বিক্ষোভ ওঠে।  টোলের কর্মীদের দাবি, গত বছরও কম বোনাস ঢুকেছিল। ৫৫০০ টাকা মিলেছিল। কিন্তু এ বছর মাত্র ১১০০ টাকা করে দেওয়া হয়। রবিবারের ওই ঘটনায় ২৫-৩০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও ওই টোল সংস্থার দাবি, এবছর মার্চ মাসেই দায়িত্ব গ্রহণ করে তারা। সেই অনুযায়ী তাদের পদক্ষেপ যুক্তিযুক্ত। কিন্তু এই দাবি মানছেন না কর্মীরা। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget