এক্সপ্লোর

মোদীকে হুমকি, জম্মু-কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করতে বলে পাকিস্তান থেকে পাঠানো হোয়াটসঅ্যাপ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

সেই সঙ্গে সেনার সদর দফতর, বিজেপি ও রাষ্ট্রীয় সেবক সংঘ (আরএসএস)-এর সদস্যদের উদ্দেশেও হুমকি দিয়ে বলা হয়েছে, বার্তাপ্রেরকরা সকলের উপরই নজরদারি চালাচ্ছে

কোল্লাম: নরেন্দ্র মোদীকে হুমকি ও ভারতকে জম্মু ও কাশ্মীর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে বলা। হোয়াটসঅ্যাপে পাঠানো এমনই একটি মেসেজ ঘিরে বুধবার তোলপাড় পড়ে গেল। যে মেসেজ পাকিস্তানের তরফেই পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোল্লাম কালেক্টরেটে মঙ্গলবার মেসেজটি পাঠানো হয়। যে মেসেজে ভারতকে জম্মু ও কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই মেসেজে। সেই সঙ্গে সেনার সদর দফতর, বিজেপি ও রাষ্ট্রীয় সেবক সংঘ (আরএসএস)-এর সদস্যদের উদ্দেশেও হুমকি দিয়ে বলা হয়েছে, বার্তাপ্রেরকরা সকলের উপরই নজরদারি চালাচ্ছে। কোল্লাম জেলা প্রশাসনের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, কালেক্টরেটের মোবাইল ফোন নম্বর, যেটা কেরল বিপর্যয় মোকাবিলা দফতর জরুরি পরিস্থিতিতে তাদের কন্ট্রোল রুমের নম্বর হিসাবে ব্যবহার করে থাকে, তাতেই মঙ্গলবার রাতে পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে হুমকিবার্তা পাঠানো হয়। তদন্তকারী এক আধিকারিক বলেছেন, ‘কন্ট্রোল রুমের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে যাতে বলা হয়, হিন্দুস্তান মুর্দাবাদ। সঙ্গে অন্যান্য অনেক কথাও লেখা হয়েছে। আমরা একটি এফআইআর দায়ের করে তদন্ত করছি।’ জেলা প্রশাসনের তরফ থেকে স্থানীয় পুলিশের হাতে তদন্তে সাহায্যের জন্য সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget