এক্সপ্লোর

Covid19: ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য় দেশের, সতর্ক থাকতে পরামর্শ কেন্দ্রের

এখনও ভারত থেকে করোনার (Corona) ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট চলে যায়নি। তবে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। এমনটাই দবি কেন্দ্রের।

নয়াদিল্লি: ভারত থেকে করোনার (Corona) ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট চলে যায়নি। তবে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। এমনটাই দবি কেন্দ্রের। শুধু তাই নয়, নিজেদের কিছু ব্যবস্থা নিতে হবে বলেও জানাল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে এদিন লব অগ্রবাল বলেন, “ভারতে এখনও ওমিক্রন ভ্যারিয়েন্ট রয়েছে। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। সারা বিশ্বের তুলনায় এই পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে ২৩ গুণ ভাল কাজ করেছি আমরা।‘’

একইসঙ্গে এদিন তিনি আরও বলেন, “ওমিক্রন সংক্রমণের তীব্রতা থেকে ভারতকে বাঁচিয়েছে টিকাকরণ। এর আগের করোনার ঢেউয়ের থেকে ৬ গুণ মারাত্মক ছিল এই ঢেউ। সারা বিশ্বে ৯৯টি দেশকে টিকা দিয়েছে ভারত। মাত্র ১৪৫ দিনের মধ্যে ২৫০ মিলিয়ন টিকাকরণ সম্পূর্ণ হয়েছে এই দেশে। এই প্রসঙ্গে উল্লেখ করতে গর্ব হচ্ছে যে ১.৮১ বিলিয়ন টিকার ডোজ দেওয়া হয়েছে সারা দেশে।‘’

চিনে (China) আবার বাড়ছে করোনা। বেশ কিছু শহরে জারি হয়েছে লকডাউন (Lockdown)। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ভারতেও কি আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ ? চিকিৎসকদের একটা অংশ এনিয়ে সতর্ক করলেও, আরেকটা অংশ মনে করছেন, এখনই এরকম সম্ভাবনা নেই। দেশে করোনা গ্রাফের (Coronavirus Graph) ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে কোনও কোনও বিশেষজ্ঞ মনে করছেন, ভারতে চতুর্থ ঢেউ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

ভারতে বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, গত এক বছরে ভারতে দ্রুত গতিতে টিকাকরণ হয়েছে। ভারতে প্রায় ৮১ কোটি মানুষ ভ্যাকসিনের দু’টো ডোজ পেয়ে গেছেন। ফলে চিনে করোনা বাড়ছে বলেই ভারতেও তা থাবা বসাবে, এমনটা নয়।  এপিডেমিওলজিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ চন্দ্রকান্ত লাহারিয়া (Dr Chandrakant Lahariya, an epidemiologist and public health specialist) বলেছেন যে, করোনার নতুন কোনও ভ্যারিয়েন্টের এই মুহূর্তে আছ়ড়ে পড়ার সম্ভাবনা কম। তিনি আরও বলেন, "মাস্কের বিষয়ে কড়াকড়ির পর্যালোচনা করতে পারে কেন্দ্র।''

আরও পড়ুন: Covid Booster Dose: এবার ১৮র ঊর্ধ্বে সকলকে বুস্টার ডোজ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget