এক্সপ্লোর

Jammu and Kashmir News: খারাপ আবহাওয়া, দৃশ্যমানতা কম, পাহাড়ি রাস্তা থেকে সেনার ট্রাক সটান খাদে, নিহত ৩ জওয়ান

Three Soldiers Died: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা ছিল খুবই কম। আর তার জেরেই সেনাবাহিনীর একটি ট্রাক পড়ে যায় গভীর খাদে। মৃত্যু হয়েছে তিন জওয়ানের।

Jammu and Kashmir News: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় খাদে পড়ে গিয়েছে সেনাবাহিনীর একটি ট্রাক। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন সেনা জওয়ানের। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই ঘটেছে দুর্ঘটনা। শনিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ বান্দিপোরা জেলার এস কে পাইন এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। বিবৃতি দিয়ে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা ছিল খুবই কম। তার জেরেই ওই ট্রাকটি খাদে পড়ে গিয়েছে। 

আহত সেনা জওয়ানদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয়েছে। স্থানীয়রাই সাহায্য করেন উদ্ধার কাজে। এই জন্য স্থানীয় বাসিন্দাদের কৃতজ্ঞতা জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। খারাপ আবহাওয়ার মধ্যে, খাদে পড়ে যাওয়া ট্রাক থেকে আহত জওয়ানদের অত দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয়দের সাহায্যেই। তাঁরা না থাকলে এত সহজে উদ্ধার কাজ সম্ভব হতো না। তবে এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে তিনজন সেনা জওয়ানের। তাঁদের পরিবারের প্রতি শোকবার্তা জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। এভাবে দুর্ঘটনায় প্রাণ হারানো নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। 

গত মাসেও এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল। জম্মু ও কাশ্মীরের পিঞ্চ এলাকায় ঘটেছিল ওই দুর্ঘটনা। সেখানেই ৩০০ ফুট নীচে গভীর খাদে পড়ে গিয়েছিল সেনাবাহিনীর একটি ট্রাক। আহত হয়েছিলেন ৫ জন জওয়ান। আর ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ সেনা জওয়ানের। ভারতীয় সেনাবাহিনীর White Knight Corps- এর আওতাধীন ছিলেন ওই সেনা জওয়ানরা। এক্স মাধ্যমে White Knight Corps- এর তরফেই এই দুর্ঘটনার খবর প্রকাশ করা হয়েছিল। জম্মু কাশ্মীরে খারাপ আবহাওয়ার জেরে পথ দুর্ঘটনায়, বিশেষ করে সেনাবাহিনীর ট্রাক কিংবা গাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার এমন দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অনেক সেনা জওয়ানের। আবারও সেই ঘটনায় ঘটল উপত্যকায়। খারাপ আবহাওয়ার জেরে রাস্তাঘাটের দৃশ্যমানতা কমে যায়। আর তার ফলে সেনাবাহিনীর ট্রাক, গাড়ি পড়ে যায় গভীর খাদে। 

আরও পড়ুন- লাদাখের অংশ নিয়ে নতুন জেলা চিনের, আপত্তি জানাল দিল্লি, মোদির ভূমিকায় প্রশ্ন কংগ্রেসের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget