এক্সপ্লোর

Rajiv Gandhi Convicts: ভারত ছাড়লেন নলিনীর স্বামী-সহ ৩ রাজীব হত্যাকারী !

Tiruchirappalli Special Camp: তিরুচিরাপল্লির বিশেষ ক্যাম্পে থেকে তিনজনকেই এসকর্ট করে নিয়ে যাওয়া হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর তাঁরা এই ক্যাম্পেই ছিলেন।

চেন্নাই : রাজীব গান্ধী হত্যায় (Rajiv Gandhi Assassination) সাজাপ্রাপ্ত তিন অপরাধী ভারত ছাড়লেন। বুধবার সকালে তাঁরা কলম্বোর উদ্দেশে রওনা দেন। ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট ছয় জনকে মুক্তি দেয়। তাঁদের মধ্যে রয়েছেন মুরুগান, রবার্ট পায়াস ও জয়কুমার । শীর্ষ আদালত তাঁদের মুক্তি দেওয়ার সময় জানিয়েছিল, জেলে থাকার সময় এঁদের "আচরণ সন্তোষজনক" ছিল। তাছাড়া তামিলনাড়ু সরকার তাঁদের মুক্তির সুপারিশ করে।

তিরুচিরাপল্লির বিশেষ ক্যাম্পে থেকে তিনজনকেই এসকর্ট করে নিয়ে যাওয়া হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর তাঁরা এই ক্যাম্পেই ছিলেন। এদিন সকালে একদল পুলিশ তাঁদের ক্যাম্প থেকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যায়। সম্প্রতি শ্রীলঙ্কা তাঁদের পাসপোর্টের অনুমোদন দিয়েছে। 

 

মুক্তিপ্রাপ্ত ছয়জনের মধ্যে একজন মুরুগান। তাঁর সঙ্গে বিয়ে হয় ভারতীয় নলিনীর। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০২২ সালে মুক্তিপ্রাপ্তদের মধ্যে তিনিও রয়েছেন। স্বামীকে এদিন বিমানবন্দরে ছাড়তে যান নলিনী। যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা গেছে, টার্মিনালে ঢোকার আগে স্বামীর সঙ্গে কিছুক্ষণ বসেছিলেন। 

তিন দশক আগে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর মধ্যস্থতায় মৃত্যদণ্ডপ্রাপ্ত নলিনী-সহ বাকিদের সাজা মকুব হয়ে যায়। সাজা ঘোষণার সময় অন্তঃসত্ত্বা ছিলেন নলিনী। তাঁর মেয়ে এখন ইংল্যান্ডের চিকিৎসক। বাকিদের প্রাণভিক্ষার আবেদন নিষ্পত্তিতে রাষ্ট্রপতির অত্যধিক বিলম্বের কথা উল্লেখ করে শীর্ষ আদালত তাদের মৃত্যুদণ্ড মকুব করে দেয়।

সংবাদ সংস্থা NDTV-কে নলিনীর ভাই জানিয়েছেন, মেয়ের কাছে থাকার জন্য ভিসার অপেক্ষা করছেন নলিনী। পাশাপাশি তাঁর সংযোজন, আশা করছি, মুরুগানও কলম্বো থেকে ভিসা পেয়ে যাবেন। ওঁরা পরিবারে একসঙ্গে থাকতে চান।

 ছয় মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছিলেন সান্থান। চেন্নাইয়ের হাসপাতালে তিনি প্রয়াত হন। লিভার জনিত রোগের জন্য চিকিৎসা চলছিল তাঁর। তিনি শ্রীলঙ্কার বাসিন্দা ছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে প্রথমজন ছিলেন পেরারিভালান। তিনিও ভারতীয়। ২০২২ সালের মে মাসে তিনি মুক্তি পান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানে চ্যালেঞ্জের মুখে মুনির
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানে চ্যালেঞ্জের মুখে মুনির
Sonam Wangchuk Breaking : বড় খবর ! যন্তরমন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরাল পুলিশ
বড় খবর ! যন্তরমন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরাল পুলিশ
West Bengal News Live: রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget