এক্সপ্লোর

দুর্যোগের জের, ছিঁড়ল ব্যাঘ্র প্রকল্পের ফেন্সিং, সুন্দরবনে লোকালয়ে ঢুকে পড়ছে কুমির

সুন্দরবন জুড়ে এখন শুধু ইয়াসের দগদগে ক্ষত। গোসাবা থেকে পাখিরালয়, ঝড়খালি থেকে কুমীরমাড়ি। যেদিকে চোখ যায় শুধুই জল আর জল। একাধিক জায়গায় জলের তোড়ে ভেঙে গিয়েছে নদী বাঁধ।

সুন্দরবন: ইয়াসের সঙ্গে কটালের দাপট। দুর্যোগের ধাক্কায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় ছিঁড়ল নাইলনের ফেন্সিং। অরক্ষিত হয়ে পড়েছে  প্রায় ৫০ কিলোমিটার বনাঞ্চল। এদিকে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে পুকুর থেকে উদ্ধার হল কুমির। জোয়ারের জলে ফের ভাসল গোসাবা।

আক্ষরিক অর্থেই জলে কুমির, ডাঙায় বাঘ।  এমন বিপদের সঙ্গে যাঁদের ঘর করতে হয়, সুন্দরবনের সেই সব বাসিন্দাদের বিপদের মাত্রাকে চরমে নিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ও ফুলেফেঁপে ওঠা কটালের জল। কোথাও লোকালয়ে ঢুকে পড়েছে কুমির। কোথাও ব্যাঘ্র প্রকল্প এলাকার ফেন্সিং ছিঁড়ে যাওয়ায় কার্যত এক হয়ে গেছে  জল-জঙ্গল। নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে চেপে বসেছে আতঙ্ক। বাঘ বা অন্য পশুরা যাতে লোকালয়ে না চলে আসতে পারে, তার জন্য দেওয়া হয়েছিল ফেন্সিং।

সুন্দরবন জুড়ে এখন শুধু ইয়াসের দগদগে ক্ষত। গোসাবা থেকে পাখিরালয়, ঝড়খালি থেকে কুমীরমাড়ি। যেদিকে চোখ যায় শুধুই জল আর জল। একাধিক জায়গায় জলের তোড়ে ভেঙে গিয়েছে নদী বাঁধ। হু হুকরে জল ঢুকছে। ১৫-২০টি গ্রাম জলের তলায়। গোসাবা, পাখিরালয়ের নিচু এলাকার বেশিরভাগ একতলা বাড়িতে জল ঢুকে গেছে। রাস্তা না নদী আলাদা করে বোঝাই যাচ্ছে না। আর এই আবহে নতুন আতঙ্ক। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গেছে, ঝড়ের তাণ্ডবে প্রায় ৫০ কিলোমিটার এলাকায় ছিঁড়েছে নাইলন ফেন্সিং। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে জাল মেরামতির কাজ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ওড়ানো হয় ড্রোন। দুর্যোগের জেরে বন দফতরের ক্যাম্পেও ঢুকেছে জল। তার ফলে নজরদারি চালাতেও হচ্ছে সমস্যা।

কটালের জল ঢুকেছে পাথরপ্রতিমা ভগবত্‍পুর কুমির প্রকল্পেও। এই মুহূর্তে ৩২৩টি কুমির রয়েছে সেখানে। শুক্রবার সকালে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে একটি পুকুর থেকে উদ্ধার হয় একটি কুমির। ১২ ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। কটালের জেরে জগদ্দল নদী থেকে কুমিরটি লোকালয়ে ঢুকে পড়ে বলে মনে করছে বন দফতর। অন্যদিকে, জোয়ারের জলে শুক্রবার নতুন করে প্লাবিতে হয় রাঙাবেলিয়া, কুমিরমারি, গোসাবার একাংশ। দুর্যোগ কাটলেও, দুর্ভোগ শেষ হচ্ছে না গোসাবাবাসীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget