এক্সপ্লোর

Tripura Assembly Election: ত্রিপুরায় বিধানসভা ভোটে বাকি ১১ দিন, ইস্তেহার প্রকাশ তৃণমূলের

TMC Announces Election Manifesto:ত্রিপুরা বিধানসভা ভোটে আর ১১ দিন বাকি। তার আগে রবিবার ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। উচ্চশিক্ষায় পড়ুয়াদের ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি রইল তৃণমূলের ইস্তেহারে। আর কী?

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: ত্রিপুরা বিধানসভা (tripura assembly election) ভোটে আর ১১ দিন বাকি। তার আগে রবিবার ইস্তেহার (manifesto) প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। উচ্চশিক্ষায় পড়ুয়াদের ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি রইল তৃণমূলের ইস্তেহারে। আর কী?

ত্রিপুরায় তৃণমূলের ইস্তেহার...
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট। ফল ঘোষণা ২ মার্চ। তার আগে, ইস্তেহারে ২ লক্ষ কর্মস্থানের প্রতিশ্রুতি দিল তৃণমূল। সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর চাঁচাছোলা আক্রমণ, 'কৃষিপ্রধান ত্রিপুরায় কেন্দ্রীয় প্রকল্পও বাস্তবায়ন করতে পারেনি। সেই জায়গায় আমাদের ইস্তেহারে কৃষি থেকে শিল্প, সব মিলিয়ে ২ লক্ষ এমএসএমই-র কথা বলা হয়েছে। আমরা বৃত্তিমূলক দক্ষতা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি। স্বাস্থ্যক্ষেত্রে বিরাট পরিবর্তনের কথা বলেছি।' তাঁর আশ্বাস, বাম-বিজেপি শাসনে তলিয়ে যাওয়া ত্রিপুরাকে উন্নয়নের পথে ফিরিয়ে আনতেই এই ইস্তেহার। পরে বার্তা দেন শশী পাঁজাও। বলেন, 'বেকারত্বের হারের নিরিখে গোটা দেশের পরিসংখ্য়ান যদি দেখেন, তা হলে কোভিড কালেও পশ্চিমবঙ্গ এগিয়ে গিয়েছে। বেকারত্বের হার কমেছে।' লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন শশী পাঁজা। বার্তা একটাই। ত্রিপুরার উন্নয়নের রূপরেখা তৈরি তাঁদের। 

জোট ঘিরে জট জারি...
এদিকে নির্বাচনের ১১ দিন আগেও জোটের পরিস্থিতি স্পষ্ট হল না। দিনচারেক আগেও ত্রিপুরায় বাম ও কংগ্রেসের জোট কার্যত বিশ বাঁও জলে ছিল। জোটের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি তিপ্রামথা। বিজেপিকে রুখতে এবার আনুষ্ঠানিকভাবে জোট করে ত্রিপুরায় ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছিল বাম ও কংগ্রেস। কিন্তু আসন নিয়ে দর কষাকষির মধ্যেই কংগ্রেসকে ১৩টি আসন ছেড়ে বাকি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় বামেরা। কংগ্রেসও ১৩টির বদলে মোট ১৬টি আসনে মনোনয়ন জমা দিয়ে দেয়। আর অন্যদিকে ৫৯টি আসনে মনোনয়ন জমা দিয়েছে বামেরা। একটি আসনে লড়ছে বাম সমর্থিত নির্দল প্রার্থী। তিপ্রামোথাও ৪২টি আসনে প্রার্থী দিয়েছে। বিজেপির বিরুদ্ধে আদৌ বিরোধীরা জোট হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই বিষয়ে কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, 'শুধু কংগ্রেস নয়, তিপ্রামথার সঙ্গেও আলোচনা চলছে, খুব শিগগিরই সমাধান সূত্র বেরোবে, প্রদ্যোতের সঙ্গে কথা হয়েছে।'এদিকে, পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব তিপ্রামথা। ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেব বর্মণের নেতৃত্বাধীন দলটির অবস্থান ছিল, যারা লিখিতভাবে তিপ্রাল্যান্ড গঠনের ব্যাপারে আশ্বাস দেবে, ভোটে তাদের সঙ্গেই থাকবে তিপ্রামথা। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসেন প্রদ্যোৎ কিশোর। যদিও রফাসূত্র বেরোয়নি। অন্যদিকে, বিজেপির জোটসঙ্গী আইপিএফটি-র সঙ্গে আলোচনা চললেও, তারা শেষপর্যন্ত তিপ্রামথা-র সঙ্গে মিশে যায়নি। বরং বিজেপির সঙ্গে জোট বজায় রেখে, ৬টি আসনে প্রার্থী দিয়েছে আইপিএফটি। এই পরিস্থিতিতে ৪২টি আসনে প্রার্থী দিয়েছে তিপ্রামথা। এই নিয়ে তিপ্রামথার রাজ্য সভাপতি বিজয়কুমার রাঙ্খল বলেন, 'এই বিষয়গুলি দায়িত্ব চেয়ারম্য়ানের, আমাদের কথা বলার জায়গা নেই।'

আরও পড়ুন:চোটের জন্য নাগপুর টেস্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget