এক্সপ্লোর

Relief Goods in Kharagpur:পঞ্চায়েত অফিস থেকে ত্রাণের চাল এনে সিপিএম সমর্থকের বাড়িতে মজুতের অভিযোগ তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে

সিপিএম সমর্থকের দাবি, তৃণমূল নেতার অনুরোধেই তিনি বাড়িতে চাল মজুত করার অনুমতি দেন। চাল-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শাসক-নেতার দাবি, ইয়াস-বিপর্যয়ে ত্রাণ হিসেবে বিলির জন্য ওই চাল আনা হয়েছিল।


খড়্গপুর:   ত্রাণ বিলির নামে সরকারি চাল মজুত করার অভিযোগ উঠল তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে। খড়গপুর ১ নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শাসক-নেতার দাবি, ইয়াস-বিপর্যয়ে ত্রাণ হিসেবে বিলির জন্য ওই চাল আনা হয়েছিল।
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব শেষ। কিন্তু ক্ষয়ক্ষতির রেশ এখনও রয়ে গিয়েছে। অনেক মানুষও ঘরবাড়ি হারিয়ে নিরাশ্রয় হয়েছেন। আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। বহু এলাকা চলে গিয়েছে  জলের তলায়। চাষবাসেরও ক্ষতি হয়েছে। চলছে ত্রাণ ও পুণর্বাসনের কাজ। এরইমধ্যে ত্রাণ বিলির নামে সরকারি চাল মজুত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক  বুথ সভাপতির বিরুদ্ধে।  পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ১ নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় এই  ঘটনা ঘটেছে। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত অফিস থেকে সরকারি চাল নিয়ে এসে স্থানীয় সিপিএম সমর্থকের বাড়িতে মজুত করেন তৃণমূলের বুথ সভাপতি। বিষয়টি জানাজানি হলে শনিবার সিপিএম সমর্থকের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে তৃণমূল প্রধানের কাছ থেকে অভিযোগ পেয়ে বিডিও অফিসের কর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ গিয়ে সরকারি চাল উদ্ধার করে। চাল-দুর্নীতিতে দলেরই নেতা জড়িত বলে স্বীকার করেছেন তৃণমূল প্রধান। তিনি বলেছেন, দলের ওই নেতা পঞ্চায়েত অফিস থেকে জোর করে ওই চাল নিয়ে আসেন। 
সিপিএম সমর্থকের দাবি, তৃণমূল নেতার অনুরোধেই তিনি বাড়িতে চাল মজুত করার অনুমতি দেন। চাল-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শাসক-নেতার দাবি, ইয়াস-বিপর্যয়ে ত্রাণ হিসেবে বিলির জন্য ওই চাল আনা হয়েছিল।

এর একদিন আগে ইয়াসের ত্রাণ বিলি নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছিল মালদায়। এই অভিযোগ ছিল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে।ইয়াসের তাণ্ডবের জেরে মালদার হরিশ্চন্দ্রপুরে প্রবল বৃষ্টি হয়েছিল।সেখানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি নিয়ে রাজনীতির অভিযোগ উঠল কংগ্রেস পরিচালিত ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ত্রাণ বিলিতে বেছে বেছে তাদের কর্মী-সমর্থকদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। শাসক শিবিরের দাবি, পঞ্চায়েত কংগ্রেসের হাতে থাকায় শুধুমাত্র ওই দলের কর্মী-সমর্থকরাই ত্রাণ পাচ্ছেন। এনিয়ে বিডিও-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। ত্রাণ বিলিতে দলবাজির অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের পাল্টা দাবি, পঞ্চায়েত অফিসে তালা মেরে দেন তৃণমূল নেতা-কর্মীরা। ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget