এক্সপ্লোর

Manipur Violence: সংসদে মণিপুর নিয়ে আলোচনায় বাধা! সংসদের বাইরে রাতভর অবস্থান, একজোট AAP, কংগ্রেস, TMC

Parliament Monsoon Session: মণিপুর নিয়ে কথা বলতে গেলে ইচ্ছাকৃত ভাবে সংসদের অধিবেশন আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

নয়াদিল্লি: মণিপুরের পরিস্থিতি নিয়ে সরকারি নীরবতার বিরুদ্ধে একযোগে সরব বিরোধীরা। সংসদে মণিপুর প্রসঙ্গে আলোচনায় কেন অনীহা কেন্দ্রের, কেন প্রধানমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না, তা নিয়ে লাগাতার প্রশ্ন তুলে চলেছেন তাঁরা (Parliament Monsoon Session)। মণিপুর নিয়ে কথা বলতে গেলে ইচ্ছাকৃত ভাবে সংসদের অধিবেশন আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সাসপেন্ড করা হয়েছে আম আদমি পার্টির সঞ্জয় সিংহকেও। সেই নিয়ে সংসদের বাইরে রাতভর অবস্থান করলেন বিরোধী শিবিরের সাংসদরা (Manipur Violence)। 

সোমবার রাত ১১টা থেকে সংসদের বাইরে অবস্থান করছেন বিরোধী শিবিরের সাংসদরা। সেই অবস্থান বিক্ষোভে একযোগে শামিল হয়েছে আম আদমি পার্টি, কংগ্রেস, তৃণমূল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে অতি সম্প্রতিই বিজেপি বিরোধী INDIA জোটে সিলমোহর পড়েছে। বিরোধী শিবিরের সাংসদদের হাতে সেই মর্মে প্ল্যাকার্ডও চোখে পড়ে, যাতে লেখা ছিল, 'INDIA for Manipur', 'ঘৃণার বিরুদ্ধে INDIA'.

আরও পড়ুন: Parliament Monsoon Session: বারবার মুলতুবি সংসদ! রাজ্যসভায় ডেরেক-চেয়ারম্যান সংঘাত! আজ কি আলোচনা?

বিগত দু'মাসেরও বেশি সময় ধরে হিংসা, অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। প্রায় ৫০ হাজার মানুষ ঘরছাড়া। নিত্যদিন মহিলাদের বিরুদ্ধে চরম নৃশংস আচরণের ঘটনা সামনে আসছে। সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি নিয়ে বিবৃতি দিতে হবে বলে দাবি তুলে আসছেন বিরোধীরা। সংসদেও একি দাবিতে সরব হয়েছেন তাঁরা। কিন্তু মণিপুর ইস্যুতে বার বার আলোচনা স্থগিত করে দেওয়া হয়েছে। তাতেই রাতভর অবস্থান।

সোমবার বিষয়টি নিয়ে মুখ খোলে কংগ্রেস। তারা জানায়, মণিপুরের সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে আসছে INDIA. কিন্তু সরকারের তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হচ্ছে বার বার। তার জন্যই তৃতীয় দিনের জন্যও সংসদের কাজকর্ম এগোয়নি। মণিপুর নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিসও দেন বিরোধী শিবিরের সাংসদরা, যাতে সময় বেঁধে না দিয়ে সব দলকে নিজ নিজ বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়। 

কিন্তু সরকারের দবি, উচ্ছাকৃত ভাবেই সংসদকে অচল করে রাখছেন বিরোধীরা। যদিও বিরোধীদের দাবি, মণিপুর নিয়ে আলোচনায় অনীহা কেন্দ্রেরই। এর আগে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। সংসদে তাঁর ভাষণ থেকে 'মণিপুর' শব্দটিই বাদ দেওয়া হয় বলে জানান। কেন্দ্র মণিপুর নিয়ে আলোচনা চাইছে না বলেই এমন পরিস্থিতি, দাবি করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; ভয়ঙ্কর ভূমিকম্প
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; ভয়ঙ্কর ভূমিকম্প
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget