এক্সপ্লোর

খড়গপুরে হিন্দিভাষী কর্মীদের নিয়ে সভা তৃণমূলের, ‘বিভাজনের রাজনীতি’, হিন্দিভাষীরা তাদের পাশেই, দাবি বিজেপির

ভাষণে হিন্দিভাষীদের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য, আগামীদিনেও মমতা তাদের পাশে থাকবেন বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। রাজ্যের শাসক দলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: কয়েক মাস পরেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের হিন্দিভাষী মানুষদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিল তৃণমূল। খড়গপুরে দলের হিন্দিভাষী কর্মীদের নিয়ে সভা করল তারা। বিধানসভা ভোটের আগে শাসক দলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। হিন্দিভাষীরা তাদের পাশেই থাকবেন বলে দাবি করেছে গেরুয়া শিবির। খড়গপুরের গোলবাজারের রামমন্দিরে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ কমিটির প্রথম সম্মেলন। মঙ্গলবারের সম্মেলনে উপস্থিত ছিলেন দুই মেদিনীপুরের হিন্দিভাষী তৃণমূল কর্মীরা। ভাষণে হিন্দিভাষীদের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য, আগামীদিনেও মমতা তাদের পাশে থাকবেন বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। রাজ্যের শাসক দলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, ভোটের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর বিজেপির জেলা সাধারণ সম্পাদক রাজীব কুণ্ডুর কটাক্ষ, তৃণমূল বুঝতে পেরেছে খড়গপুর বিধানসভা তাদের হাত থেকে বেরিয়ে গেছে, তাই তারা বিভাজনের রাজনীতি করছেন, হিন্দিভাষীরা বিজেপির পাশেই থাকবেন। রেল শহর খড়গপুরে বিভিন্ন ভাষাভাষি মানুষের বাস। ৪৫% হিন্দিভাষী ভোটার রয়েছে এই শহরে। কংগ্রেসের গড় খড়গপুর সদর আসনটি ২০১৬-র বিধানসভা নির্বাচনে দখল করে বিজেপি। তবে গত বছর উপনির্বাচনে এই আসনে জেতে তৃণমূল।একুশের ভোটে খড়গপুর কার দিকে রায় দেবে? সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : ফের দুর্যোগ! ধেয়ে আসছে ঝড়, বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ বাকি জেলা, কবে ? কত দিন চলবে?
Weather Update : ফের দুর্যোগ! ধেয়ে আসছে ঝড়, বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ বাকি জেলা, কবে ? কত দিন চলবে?
West Bengal News Live: আটক তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, পাটুলি থানায় আনা হল, লাইভ আপডেট
আটক তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, পাটুলি থানায় আনা হল, লাইভ আপডেট
Barkatullah University: ভারতের ‘প্রথম প্রধানমন্ত্রী’, নির্বাসন থেকে স্বাধীনতার সংগ্রাম, বিশ্ববিদ্যালয় থেকে বরকতউল্লাহ্-র নাম সরানোর প্রস্তাব
ভারতের ‘প্রথম প্রধানমন্ত্রী’, নির্বাসন থেকে স্বাধীনতার সংগ্রাম, বিশ্ববিদ্যালয় থেকে বরকতউল্লাহ্-র নাম সরানোর প্রস্তাব
I.N.D.I.A Bloc Cracks Wide Open: ফাটল চওড়া হচ্ছে বিরোধী জোটে? কংগ্রেসকে কড়া চিঠি দিল CPM, বৈঠকে থাকছে না DMK, তৃণমূল নিজেই ছারখার
ফাটল চওড়া হচ্ছে বিরোধী জোটে? কংগ্রেসকে কড়া চিঠি দিল CPM, বৈঠকে থাকছে না DMK, তৃণমূল নিজেই ছারখার

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget