এক্সপ্লোর

Uttar Pradesh Mass Wedding: উত্তরপ্রদেশে সরকার আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে TMC লেখা, ঘাসফুল আঁকা ম্যাট্রেস বিতরণ, জানাজানি হতেই…

TMC Mattresses Distributed in Uttar Pradesh: যোগী আদিত্যনাথের ‘মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা’র আওতায় গত ২৪ জুলাই গণবিবাহের আয়োজন হয়েছিল উত্তরপ্রদেশের উন্নাওয়ে।

লখনউ: গণবিবাহের আয়োজন করেছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে নববিবাহিত দম্পতিদের ম্যাট্রেস বিতরণ করা হয়। আর সেই নিয়ে বিতর্ক চরমে পৌঁছল উত্তরপ্রদেশের রাজনীতিতে। কারণ ওই ম্যাট্রেসে তৃণমূলের প্রতীকচিহ্ন আঁকা থাকতে দেখা গিয়েছে। দলের নামও লেখা রয়েছে ইংরেজিতে। বিষয়টি সামনে আসতেই তরজা শুরু হয়েছে। (TMC Mattresses Distributed in Uttar Pradesh)

যোগী আদিত্যনাথের ‘মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা’র আওতায় গত ২৪ জুলাই গণবিবাহের আয়োজন হয়েছিল উত্তরপ্রদেশের উন্নাওয়ে। ‘ডঃ বীরেন্দ্র প্রতাপ এডুকেশন সেন্টারে’ আয়োজিত ওই অনুষ্ঠানে সবমিলিয়ে ৪৫৯ যুগলের বিয়ে দেওয়া হয়। সেখানে নববিবাহিত দম্পতিদের হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হয় ম্যাট্রেস। (Uttar Pradesh Mass Wedding)

কিন্তু ম্যাট্রেস হাতে পেয়ে অবাক হয়ে যান অনেকেই। কারণ ম্যাট্রেসের উপর ইংরেজিতে লেখা ছিল T.M.C. দলের প্রতীকচিহ্ন ঘাসফুলও আঁকা ছিল তেরঙ্গা সহযোগে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ওই ম্যাট্রেসের ছবি এবং ভিডিও পোস্ট করেন। কোথাকার জিনিস কোথায় চালান হচ্ছে, প্রশ্ন তোলেন কেউ কেউ। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের জনকল্যাণমূলক প্রকল্পে তৃণমূলের জিনিসপত্র এল কী ভাবে, ওঠে প্রশ্ন। 

আরও পড়ুন: মিড ডে মিলে চিকেন বিরিয়ানি, ব্রেকফাস্ট মেনুতেও বদল, স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা ‘থলপতি’ বিজয় সরকারের

সেই নিয়ে তোলপাড় শুরু হতে তদন্তের নির্দেশ দেন উন্নাওয়ের জেলাশাসক ঘনশ্যাম মীনা। চিফ ডেভলপমেন্ট অফিসার ক্রতিরাজের নেতৃত্বে তৈরি হয়ছে বিশেষ কমিটি। আধিকারিকদের দাবি, ৯১৮ই ম্যাট্রেসের মধ্যে একটি বা দু’টিতেই তৃণমূলের নাম লেখা ছিল, জোড়াফুল আঁকা ছিল। কিন্তু সংখ্য়াটা অনেকটাই বেশি বলে দাবি করছেন কেউ কেউ। যাঁরা TMC লেখা এবং ঘাসফুল আঁকা ম্যাট্রেস উপহার পেয়েছেন, তাঁদের ওই ম্যাট্রেস ফেরত দিয়ে অন্য ম্যাট্রেস নিয়ে যেতে বলা হয়েছে বলে খবর।

এমন পরিস্থিতিতে তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সমাজকল্যাণ বিভাগের এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। ম্যাট্রেস বিতরণে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলেও খবর। আলিগড়ের ম্যাট্রেস সরবরাহকারীকে ব্ল্যাকলিস্ট করার পাশাপাশি, এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। 

আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

কিন্তু এ নিয়ে বিতর্ক থামছে না। প্রশ্ন উঠছে, তৃণমূলের কোনও কর্মসূচির জন্য যদি তৈরি করা হয়ে থাকে ম্যাট্রেসগুলি, সেগুলি উত্তরপ্রদেশ সরকারের জনকল্যাণ কর্মসূচিতে পৌঁছল কী করে? তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “গত কয়েক বছরে আমাদের নেতৃত্ব পশ্চিমবঙ্গে বেশ কিছু গণবিবাহের আয়োজন করেছে। সেখানে নানারকম উপহার দেওয়া হতো নববিবাহিত দম্পতিদের। পশ্চিমবঙ্গের জন্য তৈরি ম্যাট্রেস ওখানে গিয়েছিল কি না দেখতে হবে।”

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Advertisement

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget