এক্সপ্লোর

Derek O'Brien: সংসদের রেকর্ড থেকে বাদ পড়ল ‘মণিপুর’! কেন তাঁর বক্তব্যে কাটছাঁট, সরব ডেরেক

Manipur Violence: মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ২০ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন।

নয়াদিল্লি: নয় নয় করে দু'মাসেরও বেশি সময় ধরে জ্বলছে মণিপুর (Manipur Violence)। তার আঁচ ছড়িয়েছে গোটা দেশেই। কিন্তু দেশের সংসদে যাতে মণিপুরের প্রসঙ্গই না ওঠে, তার জন্য ইচ্ছাকৃত ভবে বিজেপি অধিবেশন নিয়ে ঢিলেমি করছে বলে এবার গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। শুধু তাই নয়, সংসদে রেকর্ড থেকে তাঁর বক্তব্যে থাকা মণিপুর শব্দটি পর্যন্ত বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন।

মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ২০ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু মণিপুর প্রসঙ্গে বিক্ষোভের জেরে বার বার গোঁত্তা খেয়েছে অধিবেশন। সেই নিয়েই বিজেপি-কে কাঠগড়ায় তুলেছেন ডেরেক। ট্যুইটারে তিনি লেখেন, 'বিজেপি-ই সংসদকে থামিয়ে দিচ্ছে। সোমবার সকাল ১১টায় মণিপুর নিয়ে সংসদে আলোচনা হোক দেখি। প্রধানমন্ত্রীকেই সিদ্ধান্ত নিতে দিন যে কোথায় আলোচনা হবে, লোকসভা না রাজ্যসভা। অবশ্যই তাতে অংশ নেব আমরা'।

সংসদে তাঁর বক্তব্য থেকে মণিপুর এবং প্রধানমন্ত্রীর উল্লেখকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ ডেরেকের। সেই নিয়ে রাজ্যসভাতেও সরব হন তিনি। প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে ব্যাখ্যা দিতে হবে বলে সংসদে দাবি জানিয়েছিলেন ডেরেক। কিন্তু তাঁর বক্তব্য থেকে 'মণিপুর' এবং 'প্রধানমন্ত্রী' শব্দ দু'টি বাদ দেওয়া হয়েছে। সেই নিয়ে ট্যুইটারে ডেরেক লেখেন, 'পার্লামেন্টেও সেন্সর। সংসদে মণিপুর নিয়ে মুখ খুলুন প্রধানমন্ত্রী, এটুকু বলেছিলাম। এর মধ্যে অসংসদীয় কী রয়েছে? কেন আমার বক্তব্যে কাটছাঁট করা হল?'

আরও পড়ুন: Manipur Violence: মেইতেই মহিলারাই তুলে দেন পাষণ্ডদের হাতে, তার পর অকথ্য অত্যাচার-গণষধর্ষণ, মণিপুরে এবার মুখ খুললেন ১৮-র তরুণী

মণিপুর প্রসঙ্গে একযোগে কেন্দ্রকে নিশানা করে চলেছেন বিরোধীরা। সংসদেও সেই নিয়ে আলোচনা চেয়ে সরব সকলে। সরকারের তরফে আলোচনার আশ্বাস দেওয়া হয় যদিও। শুক্রবার রাজনাথ সিংহ জানান, সরকার আলোচনার জন্য প্রস্তুত। তাতে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেন বিরোধীরা। কিন্তু সংসদে এখনও পর্যন্ত মণিপুর নিয়ে আলোচনা হয়ে ওঠেনি। যদিও বিজেপি-র দাবি, বিরোধীরাই সংসদের অধিবেশনে বিঘ্ন ঘটাচ্ছেন। তাই আলোচনা সম্ভব হচ্ছে না। তাতেই কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে উঠলেন ডেরেক। 

গত দু'মাসেরও বেশি সময় ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন সেখানে। ঘরছাড়া প্রায় ৫০ হাজার মানুষ। এর পাশাপাশি, লুঠ, অগ্নিসংযোগের ঘটনায় কমতি নেই। চলছে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনাও। সংসদের বাদল অধিবেশনের আগে মণিপুরের ভাইরাল ভিডিও-র ঘটনাকে ১৪০ কোটি দেশবাসীর লজ্জা বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর সরকারের ব্যর্থতার দায় কেন ১৪০ কোটির ঘাড়ে বর্তাবে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget