এক্সপ্লোর

Shatrughan Sinha :'রাহুল গান্ধী পিএম মেটেরিয়াল' শত্রুঘ্ন প্রশংসায় অস্বস্তিতে তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) ২০২৪-এর লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) 'গেমচেঞ্জার' বলে মন্তব্য করেন শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)।

নয়াদিল্লি : বিধানসভা নির্বাচনের প্রচারে মেঘালয়ে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আবার কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় -অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এই প্রেক্ষাপটে ফের তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিন্হা।

'রাহুল গান্ধী পিএম মেটেরিয়াল। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাঁকে উপেক্ষা করা যাবে না', সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য আসানসোলের তৃণমূল সাংসদের। পাশাপাশি রাহুল গান্ধীর 'ভারত জোড়ো' যাত্রারও ভূয়শী প্রশংসা করেন তিনি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) ২০২৪-এর লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) 'গেমচেঞ্জার' বলে মন্তব্য করেন শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)। 

শত্রুঘ্নর ফের রাহুল স্তুতি

শত্রুঘ্ন সিনহার মুখে রাহুল গান্ধীর প্রশংসা এই প্রথম অবশ্য নয়। ভারত জোড়া যাত্রা সফল হিসেবে দাবি করে রাহুল গান্ধীর বেশ কয়েকবার প্রশংসা গত কয়েকমাসে আগেও কয়েকবার করেছেন আসানসোলের তৃণমূল সাংসদ। তবে যখন প্রধান বিরোধী দল কারা, তা নিয়ে দ্বন্দ্ব চরমে। যখন কংগ্রেসকে তীব্র আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার পাল্টা তৃণমূলকে বিজেপির প্রসঙ্গ টেনে খোঁচা দিচ্ছেন রাহুল গান্ধী, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল সাংসদের এভাবে কংগ্রেস সাংসদের স্তুতিতে তৈরি হয়েছে জল্পনা। বলা ভাল, বেশ খানিকটা রাজনৈতিক অস্বস্তিতেই পড়তে হয়েছে রাজ্যের শাসকদলকে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে যখন আদানি ইস্যুতে সংসদ তোলপাড়, তখনও রাহুলের রাজনৈতিক বোধের পিঠ চাপড়ে দিয়েছিলেন শত্রুঘ্ন। ট্যুইটে তিনি রাহুলকে ডায়নামিক ইউথ আইকন বলে ট্যুইটে সম্বোধন তৃণমূল সাংসদের। রাষ্ট্রপতির অভিভাষণের উপর রাহুলের বক্তৃতাকে সংসদের অন্যতম সেরা বলেন শত্রুঘ্ন। একইসঙ্গে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। 'দেড়ঘণ্টার ভাষণে রাহুলের তোলা একটি প্রশ্নেরও উত্তর দেননি প্রধানমন্ত্রী, যা দুর্ভাগ্যজনক', ট্যুইট তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার।

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় বিজেপি থেকে পদত্যাগ করার পর তাঁর ফাঁকা করা আসানসোল লোকসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন শত্রুঘ্ন সিনহা। বাংলার বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত হাজির থাকেন তিনি। বরাবরই তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। পাশাপাশি নিজেরে কেন্দ্রে তিনি তেমন একটা যান না বলে বিরোধীদের অভিযোগেরও পাল্টা উত্তর দেন। এর মাঝেই গত কয়েকমাস ধরে তৃণমূল সাংসদের ক্রমাগত রাহুল গান্ধী স্তুতি ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। 

আরও পড়ুন- বিশ্ব ব্যাঙ্কের দায়িত্ব সামলাতে পারেন অজয় বাঙ্গা, সায় দিলেন জো বাইডেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Bangladesh PM Tarique Rahman: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ

ভিডিও

Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget