এক্সপ্লোর

TMC Agitation : সংসদে বিজেপি-বিরোধিতায় একলা চলো নীতি, সংসদ ভবন চত্বরে ধর্নায় তৃণমূল সাংসদরা

Opposition at Parliament : গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে সিপিএম, আরজেডি, জেডিইউ, উদ্ধবের শিবসেনা, এনসিপি-সহ ১৬টি দলের প্রতিনিধি হাজির থাকলেও, গরহাজির ছিল তৃণমূল। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সংসদে বিজেপি-বিরোধিতায় (BJP) একলা চলো নীতি নিয়েছে তৃণমূল। আজ বাজেট অধিবেশনের (Budget Session) দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনে সংসদ ভবন (Parliament Bhavan) চত্বরে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদরা (TMC MP)। বিরোধীদলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ ছাড়াও LIC-তে আদানি গোষ্ঠীর বিনিয়োগ-সহ ৭টি দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। এর পাশাপাশি, একাধিক ইস্যুতে সংসদে সরকারকে চেপে ধরতে একজোট বিরোধীরা। 

গতকাল কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে সিপিএম, আরজেডি, জেডিইউ, উদ্ধবের শিবসেনা, এনসিপি-সহ ১৬টি দলের প্রতিনিধি হাজির থাকলেও, গরহাজির ছিল তৃণমূল। আম আদমি পার্টির (Aam Aadmi Party) মতো কংগ্রেস বিরোধী দলও এই বৈঠকে উপস্থিত হয়। কিন্তু, তৃণমূলের কোনও প্রতিনিধি ছিলেন না এই বৈঠকে। আদানি ইস্যুতে (Adani Issue) জেপিসি (JPC) গঠনের দাবিতে সংসদে একযোগে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা।এরপর, সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন তাঁরা। আরও এক কংগ্রেস বিরোধী দল বিআরএসও এই বিরোধী ঐক্য়ের সঙ্গী হলেও, এখানেও ছিল না তৃণমূলের কোনও প্রতিনিধি। যার পর ফের একবার তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সেটিংয়ের অভিযোগে সরব হয়েছে কংগ্রেস (Congress)।

লোকসভার দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Choudhury) খোঁচা, 'বিরোধী ঐক্য যেন না থাকে, মোদির যেন সুবিধে হয়, এটাই তৃণমূল করছে।' যদিও তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen) দাবি, 'বিজেপি বিরোধীতায় আমাদের কারও সার্টিফিকেট লাগবে না। আমরা বিজেপি বিরোধী। একটা উপনির্বাচনে কীভাবে অন্য দলের সঙ্গে গেল একটি দল, তা সবাই দেখেছে।' যা নিয়ে বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, 'বিরোধীদের কোনও ঐক্য নেই। কখনও হবেও না। মোদিই থাকবেন। ওরা নিজেদের ঘর বাঁচানোর চেষ্টা করছে।'

এর আগে, আদানিকাণ্ডে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নজরদারিতে অথবা JPC-র তদন্তের দাবিতে কংগ্রেস-সহ বিরোধীরা যখন সংসদের উভয়কক্ষে বিক্ষোভের ঝড় তুলেছে তখনও, সেই পথে হাঁটেননি তৃণমূল সাংসদরা। তবে, কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের (Misuse of Central Aagencies) অভিযোগ, আদানি ইস্যু-সহ মোদি সরকারের বিরুদ্ধে সাত দফা দাবিতে মঙ্গলবার গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। 

আরও পড়ুন- কেন ছেড়েছিলেন তৃণমূল ? নন্দীগ্রাম দিবসে ব্যাখ্যা দিলেন শুভেন্দু

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget