এক্সপ্লোর

স্থানীয় বাসিন্দারা চান স্বাস্থ্য়কেন্দ্র, উলুবেড়িয়ায় দলীয় পার্টি অফিসই ছেড়ে দিল তৃণমূল

এর ফলে উলুবেড়িয়া পুরসভার ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ডের প্রায় ১৫ হাজার মানুষ উপকৃত হবেন বলে দাবি প্রশাসনের।

সুনীত হালদার, হাওড়া: তৃণমূলের পার্টি অফিসকেই পরিণত করা হল উপস্বাস্থ্যকেন্দ্রে। হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ঘটনা। খুশি স্থানীয় মানুষজন। এখন বাড়ির কেউ অসুস্থ হলে হয় ছুটতে হত ৬ কিলোমিটার দূরের উলুবেড়িয়ার পুর স্বাস্থ্যকেন্দ্রে, নয়তো, উলুবেড়িয়া হাসপাতালে। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের দাবি ছিল, ওখানে যেন তৈরি হয় একটি স্বাস্থ্যকেন্দ্র। সেই দাবি মেনে তৃণমূলের পার্টি অফিসই দিয়ে দেওয়া হল উপস্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য। উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশপুরের সামন্তপাড়ায় তৃণমূলের পার্টি অফিসেই তৈরি হল উপস্বাস্থ্যকেন্দ্র। খুশি সামন্তপাড়ার বাসিন্দা টুম্পা সামন্তর মতো সবাই। এমন উদ্যোগে খুশি স্থানীয় উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সসক শুভব্রত মণ্ডলও। এর ফলে উলুবেড়িয়া পুরসভার ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ডের প্রায় ১৫ হাজার মানুষ উপকৃত হবেন বলে দাবি প্রশাসনের। উলুবেড়িয়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা আব্বাসউদ্দিন খান বলেন, মানুষের দাবি মেনে এই উপ স্বাস্থ্যকেন্দ্র তৈরির পরিকল্পনা করেছিলাম। কিন্তু বিল্ডিং তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। তাই সিদ্ধান্ত নিই দলীয় কার্যালয় তুলে দিয়ে সেখানেই উপ স্বাস্থ্য কেন্দ্র তৈরির। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের পার্টি অফিস এক কন্ট্রাক্টরকে ভাড়া দেওয়ার অভিযোগ ওঠে দলের একাংশের বিরুদ্ধে। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। তারই প্রেক্ষিতে এই ঘটনা নতুন নজির গড়ল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget