এক্সপ্লোর

Anubrata Mondal : অনুব্রতর পাশে থাকার বার্তা, তিহাড়ে তৃণমূলের প্রতিনিধি দল

TMC News : সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অনুব্রতর সঙ্গে দেখা করতে চাইছিলেন তৃণমূলের প্রতিনিধিরা।

কলকাতা : অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দেখতে তিহাড়ে তৃণমূলের প্রতিনিধি দল। তিহাড় জেলে তৃণমূল সাংসদ দোলা সেন ও অসিত মাল (TMC MP Dola Sen and Asit Mal)। জেলবন্দি কেষ্ট ও সুকন্যার সঙ্গে দেখা তৃণমূলের প্রতিনিধি দলের। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অনুব্রতর সঙ্গে দেখা করতে চাইছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। আগে সাক্ষাতের অনুমতি মেলেনি। অবশেষে আজ মেলে অনুমতি। অনুব্রতর পাশে থাকার বার্তা দিতেই তিহাড়ে তৃণমূলের প্রতিনিধি দল, খবর সূত্রের।

ঘটনায় তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার মধ্যে তফাতটা কীরকম পার্টি করে রেখেছে। পার্থ চট্টোপাধ্যায়কে ছুড়ে ফেলে দিয়েছে। অনুব্রত-সুকন্যাকে রাজার আসনে বসিয়ে রেখেছে। তার কারণ অনুব্রত মণ্ডল মুখ খুললে অনেক সমস্যা হয়ে যাবে। দুর্নীতির জন্য সমাজের সামনে যাঁরা পুরো নগ্ন অবস্থায়, তাঁদের জন্য পার্টি কত দরদ দিয়ে রক্ষা করতে যাচ্ছে, আর অন্য যাঁরা পার্টির জেলে আছেন, যেহেতু তাঁদের দ্বারা কোনও ক্ষতি হবে না, সেহেতু তাঁদের জন্য পার্টির দৃষ্টিভঙ্গি আলাদা।" 

সুর চড়ালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, "২৫-৭৫-এর ভাগাভাগির গল্প। দোলা সেনরা যদি ৭৫ পান, তাহলে যাঁর কাছে ৭৫ ভাগ পান অর্থাৎ অনুব্রত মণ্ডলের কাছে অনুগৃহীত । স্বাভাবিকভাবেই তাঁদের থাকতে হবে, পারলে প্রণাম করে আসতে হবে। পারলে বীর বলে অ্যাখ্যা দিয়ে আসতে হবে। ফলে, অনুব্রত-মার্কারা চোর, ছ্যাঁছোড়, তা সত্ত্বেও ওরা তৃণমূলের গর্ব। এটাই তৃণমূলের হাল। টাকার গন্ধ যেখানে তৃণমূল সেখানে। অনুব্রতদের যা রাখা আছে, তাতে এখনও বহুদিন টাকা দিয়ে যেতে পারবে বলে অনুব্রতর পেছন পেছন তৃণমূল নেতারা ঘুরছেন।"

পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, "উনি কি সেই সুজন চক্রবর্তী যাঁর হাত ধরে সারদা স্ক্যাম তৈরি হয়েছিল ? উনি কি সেই সুজন চক্রবর্তী যাঁর নামে সুদীপ্ত সেন জেলে বসে আদালতকে চিঠি লিখেছিলেন, তাঁর কাছে কতবার কত টাকা নেওয়া হয়েছে? উনি কি সেই সুজন চক্রবর্তী যাঁর পরিবারের ৮ জন না ১৩ জন সরকারি চাকরি করেন। বড়বড় কথা বলছেন। বিজেপির সঙ্গে টেবিলের তলায় সেটিং করে রেখেছেন বলে, তদন্তকারী এজেন্সিগুলি কেশাগ্র স্পর্শ করছে না।" 

 

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget