এক্সপ্লোর

'অমানবিক মুখ্যমন্ত্রী!' ট্যুইট প্রত্যাহার করে ক্ষমা চান, বাবুলকে আইনি নোটিস অভিষেকের

নোটিসে বাবুলের উদ্দেশে বলা হয়েছে, আপনার ট্যুইটে যে ব্যাখ্যা করা হয়েছে, তা ভুয়ো, মিথ্যে এবং বিভ্রান্তিমূলক...

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নামে ট্যুইটারে মিথ্যে ও ভুল তথ্য পেশ করার অভিযোগে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস পাঠালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইট প্রত্যাহার করে বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয়েছে ওই আইনি নোটিসে।

নিজের আইনজীবী মারফৎ যে আইনি নোটিস পাঠিয়েছেন অভিষেক, তাতে বলা হয়েছে-- আমার মক্কেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারকে জড়িয়ে ভুল ও মিথ্যে মন্তব্য মন্তব্য ট্যুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

নোটিসে বাবুলের উদ্দেশে বলা হয়েছে, আপনার ট্যুইটে যে ব্যাখ্যা করা হয়েছে, তা ভুয়ো, মিথ্যে এবং বিভ্রান্তিমূলক। এই ট্যুইটের মাধ্যমে আমার মক্কেল (অভিষেক) এবং মুখ্যমন্ত্রীর সমর্থকদের উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

নোটিসে বলা হয়েছে, আপনি আপনার ট্যুইটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে "অমানবিক মুখ্যমন্ত্রী" শব্দবন্ধ ব্যবহার করেছেন। আপনার পোস্ট করা ট্যুইটটি ভুয়ো, অবমাননাকর, হানিকারক ও রাজনৈতিকভাবে প্রভাবিত। আপনি যেভাবে বক্তব্যের একটি অংশকে বেছে নিয়ে তা ভুলভাবে পেশ করেছেন, তাতে এটা স্পষ্ট যে, আপনি জনগনের কাছে ভুল তথ্য তুলে দিতে উদগ্রীব।

পড়ুন: 'অমানবিক মুখ্যমন্ত্রী!' অভিষেকের মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ, বাবুল বললেন, 'মুখ ফসকে সত্যিটা বেরিয়ে গেছে'

প্রসঙ্গত, মহালয়া উপলক্ষে একটি ভিডিও-বার্তা দেন অভিষেক। সেখানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয় হবে বাংলার।"

কিন্তু ওই ভিডিওর একটি অংশে অভিষেকের মুখ থেকে বের হওয়া একটি মন্তব্য নিয়ে কটাক্ষ করেন গায়ক তথা বিজেপি সাংসদ। অভিষেকের ওই ভিডিও-বার্তার একটি বিশেষ অংশ ট্যুইট করে বাবুল লেখেন, "মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে - 'অমানবিক মুখ্যমন্ত্রী'। "

এখানেই থেমে না থেকে বাবুল আরও লেখেন, "আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে - কারণ যারা এটা শুট করেছে তারাও 'অমানবিক মুখ্যমন্ত্রী' দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে 'বেরিয়ে' যাওয়া এই সত্যটি ওরা ধরতেই পারেনি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget