এক্সপ্লোর

টার্গেট ২০০! রাজ্যকে ৫ জোনে ভেঙে সাংগঠনিক বৈঠক শুরু BJP নেতাদের, দিবাস্বপ্ন! কটাক্ষ TMC-র

দায়িত্ব ভাগ হতেই এদিন কলকাতা ও মেদিনীপুর জোনের বিভিন্ন সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেন সুনীল দেওধর, দুষ্মন্ত গৌতমরা। পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজে হয় কলকাতা জোনের বৈঠক। অন্যান্য নেতাদের পাশাপাশি সেখানে ডাকা হয়েছিল শমীক ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদারদের মতো নেতাদেরও, যাঁরা আগে ভোটে লড়েছেন।

কলকাতা: ২১-এর নির্বাচনে বঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ২০০ আসন দখলের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। আর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরদিনই বিধানসভা ভোটের প্রস্তুতিতে ময়দানে নেমে পড়েছে তারা। বিভিন্ন জোনে সাংগঠনিক বৈঠক শুরু করে দিলেন বিজেপি নেতারা। ইতিমধ্যে বৈঠক করে প্রাথমিক রণকৌশল ঠিক করে ফেলেছে সিপিএম-কংগ্রেসও। বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, অমিতজি ২০০ আসন দখলের কথা বলেছেন, কিন্তু আমরা আশাবাদী ২০০-র বেশি হবে। পাল্টা তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের কটাক্ষ, যাঁরা লোকসভায় কটা আসনে জিতে বিধানসভা দখলের স্বপ্ন দেখছেন, তাঁরা দিবাস্বপ্ন দেখছেন! সংগঠনকে মজবুত করতে মঙ্গলবারই রাজ্যকে ৫টি জোনে ভাগ করে পাঁচ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর দায়িত্ব ভাগ হতেই এদিন কলকাতা ও মেদিনীপুর জোনের বিভিন্ন সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেন সুনীল দেওধর, দুষ্মন্ত গৌতমরা। পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজে হয় কলকাতা জোনের বৈঠক। অন্যান্য নেতাদের পাশাপাশি সেখানে ডাকা হয়েছিল শমীক ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদারদের মতো নেতাদেরও, যাঁরা আগে ভোটে লড়েছেন। সূত্রের খবর, দুষ্মন্ত গৌতম তাঁদের থেকে জানতে চান, অতীতে ভোটে লড়তে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁদের? পুরনো ও নব্য নেতা-কর্মীদের মধ্যে কীভাবে সমন্বয় রক্ষা করা যায়? তৃণমূল থেকে যারা এসেছেন, তাঁদের নিয়ে কোনও সমস্যা হচ্ছে কিনা? সূত্রের খবর, এই প্রসঙ্গে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম বলেন, তৃণমূল থেকে আসতে চাইলেই সবাইকে দলে নেওয়া হবে না। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভটাচার্য জানান, কী অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, হাওড়ায় মেদিনীপুর জোনের বৈঠকেও সাংগঠনিক জেলার নেতৃত্বের কাছে জানতে চাওয়া হয়েছে, জেলাভিত্তিক সংগঠনে কীকী সমস্যা রয়েছে? কারও বিরুদ্ধে ক্ষোভ আছে কিনা? বিজয়বর্গীয় বলেন,সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক, কী কী সমস্যা বলছেন, শুনছি, সমস্যা মেটানের চেষ্টা হচ্ছে। সামনে ভোট, সেটা মাথায় রেখে বৈঠক। ক্ষোভ হলে বদল? গাইডলাইন দেওয়া হবে, প্রয়োজনে বদল করা হবে। যদিও এসব বৈঠক করে বিজেপি কোনও লাভ করতে পারবে না বলে কটাক্ষ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই ৫ জন এসেছেন, যাঁদের মধ্যে সুনীল ছাড়া বাংলাতে কথা বলতে পারেন না কেউ, কী সমস্যা মেটাবে! আমার মনে হয় ভোটের আগে অমিত শাহ বিজেপির টাকা চ্যানেলাইজ করার জন্য এদের পাঠিয়েছে। সুখেন্দুশেখর আবার বাংলা দখল নয়, বৈঠকের পিছনে বিজেপির অন্য উদ্দেশ্যও থাকতে পারে, ইঙ্গিত করে বলেছেন, বহিরাগত বাহিনী, বিভাজন তৈরি করতে আসছে, নাকি ঘোড়া কেনাবেচা করতে এসেছে, সজাগ থাকতে হবে। বিভাজন করতে চাইলে মানুষ রুখে দাঁড়াবে। বাংলা দখলের কথা বলছে। বাংলা কী বাইরের রাজ্য, পাকিস্তান-চিনকে টার্গেট করুক! পাল্টা বিজয়বর্গীয়র প্রশ্ন, তৃণমূল বলছে বহিরাগত? চিন থেকে তো আসেনি, দিল্লি থেকেই এসেছে। এগুলি সব ভিত্তিহীন কথা। রাজনৈতিক মহলে প্রশ্ন, বিজেপি যখন বঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়েছে, তখন ক্ষমতা ধরে রাখতে তৃণমূলের সেই চরম তৎপরতা কোথায়? কোথাও কি দলীয় দ্বন্দ্ব সামাল দিতে গিয়ে বিজেপির কাছে আসল লড়াইয়ে পিছিয়ে পড়ছে তৃণমূল? না কি অমিত শাহ-জে পি নাড্ডাদের যুদ্ধের হুঙ্কারের পাল্টা হুঙ্কার দিতে এবার শীঘ্রই ময়দানে নামবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়? এরই মধ্যে বিজেপির মতো না জোরালভাবে না ঝাঁপালেও, বাম-কংগ্রেসও জোট বাঁধার আগেই একসঙ্গে রাস্তায় নামতে শুরু করে দিয়েছে। ২৩ তারিখ ধর্মঘটের সমর্থনে একসঙ্গে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। অধীর চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে কলকাতা-কৃষ্ণনগর, বুধবার বাদুরিয়ায় বড় মিছিল করেছে কংগ্রেসও। তারাও তৃণমূল-বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। অধীর বলেন, আমরাও তো নেমে পড়ছি। বৃহস্পতি ও শুক্রবার বাকি জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget