এক্সপ্লোর

New York Accident: ড্রাইভারে ভুলে বিরাট ক্ষতি, নিউ ইয়র্কে ভারত সহ-একাধিক দেশের পর্যটকবোঝাই বাসে দুর্ঘটনা, মৃত ৫

এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।

নয়া দিল্লি: শুক্রবার নিউ ইয়র্কে দুর্ঘটনার কবলে পরে একটি পর্যটক বাস। ৫৪ জন যাত্রী ছিল ওই বাসে। এখনও পর্যন্ত এক শিশু-সহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বেশ কিছু যাত্রী। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।

স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বাফেলো থেকে ৪০ কিলোমিটার দূরে পেমব্রোকের কাছে আই-৯০-তে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি। এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে সব রাস্তা।  আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।                                                  

জানা গিয়েছে, পর্যটক বোঝাই ওই বাসে বেশিরভাগ ছিলেন ভারত, চিন ও ফিলিপিন্সের নাগরিক। শুক্রবার এই ঘটনার পরেই পুলিশের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগান জরুরি পরিষেবার কর্মীরা। তবে দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পরে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হেচুল এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, ‘আমার টিম পুরো বিষয়টি দেখছে। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’ এই ঘটনা নিয়ে নিউ ইয়র্কের সিনিয়র মার্কিন সিনেটর চাক শুমার বলেছেন, “আমরা যাদের হারিয়েছি এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমি মর্মাহত। তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”

এএফপি নিউ ইয়র্ক রাজ্যের পুলিশ কমান্ডার মেজর আন্দ্রে রেকে উদ্ধৃত করে বলেছেন,'মনে করা হচ্ছে অপারেটর বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, অতিরিক্ত ভুল করেছিলেন এবং শেষ পর্যন্ত ... সেখানেই পড়ে গিয়েছিলেন।' দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত পাঁচজন ছাড়াও আর কেউ প্রাণঘাতী অবস্থায় ছিলেন না,সংবাদমাধ্যম সূত্রে এমনই দাবি।                                

প্রত্যক্ষদর্শীদের কথায়, বাস চালানোর সময় অন্যমনস্ক হয়ে হয়ে পড়েন চালক। যার জেরে মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার পরপরই নিউ ইয়র্কের পুলিশ সেখানে পৌঁছে যায়। কাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget