এক্সপ্লোর

এবার কি তাজমহল দেখতে যেতে বারণ করবে সরকার? সঙ্গীত সোমের মন্তব্যের প্রতিক্রিয়ায় তোপ ওয়েইসির

হায়দরাবাদ: এবার কি সরকার পর্যটকদের তাজমহলে যেতে বারণ করবে? উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন করলেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি। উল্লেখ্য, গতকাল বিতর্ক উস্কে দিয়ে সঙ্গীত সোম ইতিহাসে আগ্রার ঐতিহাসিক সৌধ তাজমহলের স্থান নিয়ে প্রশ্ন তোলেন। তাজমহল তৈরি হয়েছিল মুঘল সম্রাট শাহজাহানের আমলে। কিন্ত তাজমহল তথা মুঘলদের প্রতি বিরাগ দেখাতে গিয়ে সঙ্গীত সোম ইতিহাসের বিকৃতি করতেও কসুর করেননি। সোম বলেন, ওই সৌধ যিনি তৈরি করেছিলেন তিনি তাঁর পিতাকে বন্দি করেছিলেন এবং হিন্দুদের নিশানা করেছিলেন। যদিও ইতিহাসে শাহজাহান তাঁর পিতা আকবরকে বন্দি করেছিলেন বলে কোনও প্রমাণ নেই। বরং শাহজাহানকেই মৃত্যু পর্যন্ত তাঁর ছেলে ঔরঙ্গজেব বন্দী রেখেছিলেন। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ভ্রমণ সংক্রান্ত বুকলেটে তাজমহলকে রাখা হয়নি বলে খবর। এই ঘটনা ঘিরে বিতর্ক দানা বাঁধে। সেই বিতর্ক আরও উস্কে দিয়ে সোম বলেন, ‘উত্তরপ্রদেশ সরকারের পর্যটন পুস্তিকা থেকে তাজমহলকে বাদ দেওয়ায় অনেকেই ব্যথিত। এটা কী ধরনের ইতিহাস? যে ব্যক্তি তাজমহল তৈরি করেছিলেন তিনি তাঁর বাবাকে বন্দি করেছিলেন, এটাই কি ইতিহাস? আপনারা কি বলবেন যে এটা ইতিহাস যিনি তাজমহল তৈরি করেছিলেন তিনি উত্তরপ্রদেশ ও হিন্দুস্তানে হিন্দুদের নিশানা করেছিলেন’। সাদধানার বিধায়ক সোম বাবর, আকবর, ঔরঙ্গজেবের মতো মুঘল সম্রাটদের ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করে বলেছেন, এদের নাম ইতিহাসের পাতা থেকে মুখে ফেলতে হবে। এর পাল্টা হিসেবে হায়দরাবাদের সাংসদ ওয়েইসির ট্যুইট, “এই ‘বিশ্বাসঘাতক’রাই লালকেল্লা তৈরি করেছিলেন। মোদী কি সেখানে জাতীয় পতাকা উত্তোলন বন্ধ করবেন? দেশী ও বিদেশী পর্যটকদের তাজমহল দেখতে যেতে বারণ করবেন মোদী ও যোগী।’’ ওয়েইসি আরও বলেছেন, দিল্লিতে যেখানে বিদেশি অতিথিদের অভ্যর্থনা করা হয় সেই হায়দরাবাদ হাউসও ‘বিশ্বাসঘাতক’রাই তৈরি করেছিল। এবার কি সেখানে বিদেশী অতিথিদের অভ্যর্থনা বন্ধ করে দেবেন মোদী? উল্লেখ্য, শেষ নিজাম ওসমান আলি খান ব্রিটিশদের দেওয়া জমিতে হায়দরাবাদ হাউস তৈরি করেছিলেন। সোম সিসোলিতে অষ্টম শতকের এক রাজার মূর্তি উদ্বোধন উপলক্ষ্যে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সোম দাবি করেছিলেন যে, ভারতে অনুপ্রবেশকারীদের ইতিহাসে মহান করে দেখানো হয়।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget