এক্সপ্লোর

১০ বছরের কাজের খতিয়ান পেশ তৃণমূলের, মোদির দেওয়া টাকা মানুষের কাছে পৌঁছয় না, দাবি নাড্ডার

রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, কন্যাশ্রী, সবুজসাথী, শিক্ষায় যা কাজ হয়েছে, তা ২০১১ সালের তুলনায় তিনগুন। ওই রিপোর্ট কার্ডে উল্লেখ করা হয়েছে, ২০১০-এ রাজ্যে যেখানে সরকারি চিকিৎসকের সংখ্যা ছিল ৪ হাজার ৮০০।

কলকাতা: একদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতির গাড়িতে হামলার রণক্ষেত্র ডায়মন্ডহারবার। অন্য়দিকে গত ১০ বছরের কাজের খতিয়ান দিচ্ছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কাজের খতিয়ান অর্থাৎ‍ রিপোর্ট কার্ড পেশ করলেন তৃণমূলের মন্ত্রীরা।

 ২০১০ পর্যন্ত রাজ্য কী অবস্থায় ছিল, আর ২০২০-তে কোন জায়গায় পৌঁছেছে, সেটাই তুলে ধরা হয়েছে রিপোর্ট কার্ডে। বৃহস্পতিবার তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামীকাল থেকে বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। তৃণমূল সূত্রে খবর, প্রথম দফায় ২৭ হাজার ৫০০টি বাড়িতে রিপোর্ট কার্ড পৌঁছে দেবেন তৃণমূলের সদস্যরা। এর জন্য মোট ৯৫০টি টিম কাজ করবে।

 কেন এই রিপোর্ট কার্ডের পরিকল্পনা তার ব্যাখ্যা করেন পঞ্চায়েতমন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূলের দাবি, স্বাস্থ্য থেকে শিক্ষা, ১০ বছরে এই সমস্ত ক্ষেত্রেই মমতার সরকার কয়েকগুণ বরাদ্দ বাড়ানো হয়েছে। রিপোর্ট কার্ডে দাবি করা হয়েছে, শিক্ষা খাতে বাম আমলের তুলনায়, মমতার সরকার তিন গুণ বরাদ্দ বাড়িয়েছে।

 রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, কন্যাশ্রী, সবুজসাথী, শিক্ষায় যা কাজ হয়েছে, তা ২০১১ সালের তুলনায় তিনগুন। ওই রিপোর্ট কার্ডে উল্লেখ করা হয়েছে, ২০১০-এ রাজ্যে যেখানে সরকারি চিকিৎসকের সংখ্যা ছিল ৪ হাজার ৮০০। সেখানে এখন সংখ্যাটা বেড়ে হয়েছে ১৫ হাজার ৩৩৮। নার্সের সংখ্যা ৩৭ হাজার ৩৬৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৭৯-তে। তৃণমূলের তরফে প্রকাশিত রিপোর্ট কার্ডে দাবি করা হয়েছে, ২০১০-এ রাজ্যে কারখানার সংখ্যা ছিল ৮ হাজার ৩২২। ২০২০-তে সংখ্যাটা বেড়ে হয়েছে ৯ হাজার ৫৩৪।

পুরমন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, নোটবন্দি করে অর্থনীতিকে শেষ করে দিয়েছে, আমরা ৫০ হাজার টাকা এককালীন দিচ্ছি। রিপোর্ট কার্ড নিয়ে মোদি সরকারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমরা ১০ বছরের রিপোর্ট কার্ড পেশ করলাম, ক্ষমতা থাকলে মোদি সরকার ৭ বছরের রিপোর্ট কার্ড পেশ করুক।

এদিকে এদিনই  তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার।ডায়মন্ড হারবার যাওয়ার পথে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। তা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। আসরে নেমেছেন কেন্দ্রের নেতা মন্ত্রীরা। বৃহস্পতিবার, জে পি নাড্ডা বলেন মমতা খালি বলেন, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। মোদিজি আমফানের জন্য ১০০০ কোটি টাকা দিয়েছেন। এখানকার ত্রিপল চোর, চাউল চোরেরা লুটে নিচ্ছে। দিল্লি থেকে মোদি সরকার টাকা পাঠায়। কিন্তু সেই টাকা আপনাদের কাছে পৌঁছয় না। কারণ আপনাদের ঘটিতে ফুটো করে দিয়েছে মমতাজি। সেই ফুটো থেকে কাটমানি হয়ে সব গলে বেরিয়ে যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
News Live: অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?
অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget