এক্সপ্লোর

সন্তান হয়নি, লাগাতার অকথ্য অত্যাচার, স্ত্রীর বাবা-মায়ের সামনেই তিন তালাক স্বামীর

দীর্ঘদিন ধরে যেভাবে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, তা কিছুতেই ভুলতে পারছেন না। বিয়ের পর থেকে কী কী ভাবে তিনি অত্যাচারের শিকার হয়ে এসেছেন তার সবটাই জানিয়েছেন সাংবাদিকদের ।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট তিন তালাক নিষিদ্ধ করেছে বছর তিনেক আগে। গত বছর সংসদে পাশ হয়েছে তিন তালাক বিরোধী আইন। কিন্তু আইন-আদালত করেও তিন তালাক নিষিদ্ধ করা যায়নি। ২৭ বছরের গুলনাজ তার জাজ্জ্বল্য উদাহরণ। তিনদিন ঘরে বন্ধ করে রেখে মারধরের পর গুলনাজের বাবা-মায়ের সামনে তিন তালাক বলে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন স্বামী। এমনই অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিল্লির গোকুলপুরীতে। বছর চারেক আগে গুলনাজের বিয়ে হয়। কিন্তু সা়ড়ে চার বছর পেরিয়ে গেলেও এখনও সন্তানের জন্ম দিতে পারেননি গুলনাজ। এই অপরাগতার মাশুল দিতে হয় তাঁকে। শুরু হয় মারধর। এমনকি শাস্তি হিসাবা তাঁর বাপের বাড়ি থেকে পণও দাবি করেন স্বামী। সাড়ে চার বছর ধরে মারধর, মানসিক নির্যাতনের শিকার হলেও মুখ বুজে সহ্য করেছেন গুলনাজ। এবার অত্যাচার চরমে ওঠে। তিনদিন ধরে ঘরবন্দি করে রেখে লাগাতার তাঁর স্বামী মারধর করেন বলে অভিযোগ। কোনওমতে মা-বাবাকে ফোন করে গোটা ঘটনার কথা জানান গুলনাজ। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি মেয়ের কাছে পৌঁছন গুলনাজের বাবা-মা। তাঁদের সামনেই তিন তালাক দিয়ে স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটান স্বামী। ঘটনার ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেননি নির্যাতিতা। দীর্ঘদিন ধরে যেভাবে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, তা কিছুতেই ভুলতে পারছেন না। বিয়ের পর থেকে কী কী ভাবে তিনি অত্যাচারের শিকার হয়ে এসেছেন তার সবটাই জানিয়েছেন সাংবাদিকদের ।স্বামীর কথা মতো না চললেই তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতো বলেও জানিয়েছেন গুলনাজ। গুলনাজ জানিয়েছেন, তিনি তাঁর স্বামী বা শ্বশুর বাড়ি থেকে কিছু চান না। শুধু চান তাঁর স্বামী শাস্তি পান। তিনি যেন বিচার পান। পুলিশ গুলনাজের স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তবে গুলনাজের স্বামী এখনও পলাতক। গুলনাজের বাবা-মায়ের অভিযোগ পুলিশ এফআইআর নিতে দেরি করেছে। পুলিশের আরও তৎপর হওয়া উচিত ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন

ভিডিও

BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget