এক্সপ্লোর

Abhishek Banerjee : শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব, পারলে থামিয়ে দেখান; বিপ্লব দেবকে চ্যালেঞ্জ অভিষেকের

গতকালই ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূলের নেতা-নেত্রীরা। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : ত্রিপুরায় বিজেপি-তৃণমূল তরজা তুঙ্গে। গতকালই ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা-রা। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে আজই ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর সফরের আগে বিপ্লব দেব-কে ট্যুইটারে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে ট্যুইট করলেন, পারলে আটকে দেখান।

ট্যুইটারে অভিষেক লেখেন, ত্রিপুরায় বিজেপি আশ্রিত গুণ্ডাদের দ্বারা নৃশংসভাবে আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে কাল(রবিবার) ত্রিপুরা আসছি। আমার প্রতিজ্ঞা, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাবে। 

এর পর বিপ্লব দেবকে উদ্দেশ্য করে লেখেন, পারলে আটকান। প্রসঙ্গত, সোমবার ত্রিপুরা গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্রামগড়ে তাঁর কনভয়ে বিজেপি কর্মীদের হামলার অভিযোগ ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই, এবার আক্রান্ত সিপিএম কর্মীদের দেখতে যাওয়ার পথে আমবাসায় আক্রান্ত হলেন যুব তৃণমূলের নেতা-নেত্রীরা। গতকাল ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা। হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। 

তৃণমূলের আক্রান্ত নেতা-নেত্রীদের অভিযোগ, পুলিশি নিরাপত্তায় আমবাসা থেকে যখন তাঁরা ফিরছিলেন, তখন ফের হামলা চালায় বিজেপি। গাড়ির ভাঙা জানালায় ফের বাঁশের বাড়ি মারা হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে আক্রান্তদের দাবি, ত্রিপুরায় নিরাপদ নয় পুলিশও। দ্বিতীয়বারের হামলায় এক এসআই আহত হয়েছেন বলে দাবি যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যর।

এদিকে ঘটনার পর নিরাপত্তার দাবিতে খোয়াই থানার সামনে অবস্থানে বসেন আক্রান্ত দেবাংশু, জয়া দত্ত ও সুদীপ রাহা-রা। রাতভর চলে বিক্ষোভ। পরে বিপর্যয় মোকাবিলা আইনে গ্রেফতার করা হয় ১১ জন তৃণমূল নেতাকে। ধৃতদের আজই আদালতে পেশ করা হবে। এদিকে, আজ সকালে কলকাতা থেকে ত্রিপুরা যান ব্রাত্য বসু, দোলা সেন ও কুণাল ঘোষ। 

কুণাল ঘোষের অভিযোগ, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের জন্য হোটেল এবং সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে অসহযোগিতা করা হচ্ছে।

সেরা শিরোনাম

Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget