এক্সপ্লোর

Tsunami : আশঙ্কা হল সত্যি! রাক্ষুসে ঢেউ পড়ল আছড়ে, শুরু সুনামির তাণ্ডব, সঙ্কটে লক্ষ লক্ষ মানুষ

Tsunami Alert : সতর্কতা জারি করা হয়েছিল আমেরিকা ও জাপানের একাধিক জায়গায়। এবার আশঙ্কা সত্যি করে দৈত্যাকার চেহারা নিয়ে আছড়ে পড়ল সুনামি। ত্রস্ত লক্ষ লক্ষ মানুষ। 

 

আশঙ্কাই হল সত্যি। শুরু হয়ে গেল সুনামির তাণ্ডব। রাশিয়ার ভূমিকম্পের পরই আশঙ্কা ছিল সুনামির। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী  এলাকাগুলিতে জারি করা হয়েছিল হাই-অ্যালার্ট। সতর্কতা জারি করা হয়েছিল আমেরিকা ও জাপানের একাধিক জায়গায়। এবার আশঙ্কা সত্যি করে দৈত্যাকার চেহারা নিয়ে আছড়ে পড়ল সুনামি। ত্রস্ত লক্ষ লক্ষ মানুষ। 

রাশিরয়া ভূমিকম্পের পরেই ২৫ ফুটেরও বেশি উঁচু রাক্ষুসে ঢেউ আছড়ে পড়ল  প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী কামচাটকায়। সুনামি আছড়ে পড়েছে জাপানের হোক্কাইডো, আমেরিকার আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও। ইতিমধ্যেই জাপানের উপকূল-লাগোয়া এলাকা থেকে ৯ লক্ষ বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। 

কামচাটকায় ভূকম্পনস্থলের কাছেই রয়েছে রাশিয়া ও আমেরিকার পারমাণবিক কেন্দ্র রয়েছে। কম্পনের পর জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়তার আশঙ্কায় সমস্ত কর্মীকে বের করে দেওয়া হয়েছে। টোকিওয় আমেরিকার দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সতর্কতা হিসেবে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও লস এঞ্জেলস উপকূল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 
ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ভারতীয়দের সাহায্যের জন্য হেল্পলাইন চালু করেছে ভারতীয় দূতাবাস। নম্বরটি হল 415-483-6629। 

স্থানীয় সূত্রে খবর, সুনামির প্রথম অভিঘাত এসে পড়ে প্রশান্ত মহাসাগরের উপর রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জেসেখানকার সেভেরো-কুরিলস্ক উপকূলীয় অঞ্চলে আঘাত হানে বিরাট বিরাট ঢেউ। কামচাটকার কিছু অংশে ৩ থেকে ৪ মিটার উঁচু ঢেউ দেখা যায়। এমন রাক্ষুসে ঢেউ দেখে ছড়ায় আতঙ্ক। এক একটি ঢেউয়ের উচ্চতা ছিল ১০ থেকে১৩ ফুট।

অন্যদিকে জাপানেও একাধিক জায়গায় দৈত্যাকার ঢেউ আছড়ে পড়ে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, হোক্কাইডোর পূর্ব উপকূলে প্রায় ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) উচ্চতার সুনামির ঢেউ দেখা গিয়েছে। উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি শুরু হয়ে গিয়েছে। সতর্কতা জারি করা হয়েছে, আলাস্কা, হাওয়াই, চিলি, সলোমন দ্বীপপুঞ্জ এবং দক্ষিণে নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে । ইকুয়েডরের উপকূলীয় এলাকায় ৩ মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং হাওয়াইতে সুনামি সতর্কতা জারির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। লিখেছেন, প্রশান্ত মহাসাগরে বিশাল ভূমিকম্পের ফলে যে কোনও মুহূর্তেই হাওয়াইতে আছড়ে পড়তে পারে বড় ঢেউ।  সুনামি সতর্কতা জারি করা হয়েছে।  শক্তিশালী থাকুন এবং নিরাপদ থাকুন! 

 

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget