এক্সপ্লোর

২ করোনা-জয়ীর কিডনিতে বাঁচল একজোড়া প্রাণ, বিরল দৃষ্টান্ত রাজস্থানে

চিকিৎসকদের মতে, কোভিড কখনই অঙ্গদানের ক্ষেত্রে বাধা নয়। একবার রোগী এই ভাইরাসের সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হলেই, তিনি অঙ্গদান করতে পারেন

জয়পুর: করোনা মহামারীর এই বিষাদ ও অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যে আশা ও জীবনের নতুন দিশা দেখাতে সাহায্য করলেন রাজস্থানের দুই করোনা-জয়ী। তাঁরা নিজেরা এই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন তাই নয়, পরে উভয় জনই নিজেদের একটি করে কিডনি দান করে আরও একজোড়া প্রাণ বাঁচানোর বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।

৩০ বছরের দুর্গা দেবী বাইরওয়া ও ৪৪ বছরের মহম্মদ আরিফ-- দুজনই কিডনির সমস্যায় ভুগছিলেন। অনেক কষ্টে দুই কিডনি দাতা জোগাড়ও হয়েছিল। কিন্তু, বাধ সাধে করোনা। অস্ত্রোপচারের ঠিক আগের দিন পরীক্ষা করে দেখা যায় যে দাতা ও দাত্রী করোনায় আক্রান্ত।

দুজনের কাছে আশার আলো ক্রমশ ফিকে হতে থাকে। উভয়জনই সাহস হারিয়ে ফেলছিলেন। প্রায় চরম হতাশায় ডুবে গিয়েছিলেন। যেমন কোটার বাসিন্দা দুর্গাদেবী। সাধারণত, রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা যেখানে থাকার কথা ডেসিলিটার প্রতি ০.৮৪-১.২১ মিলিগ্রাম, সেখানে তাঁর ছিল ১৭।

দুর্গাদেবীকে কিডনি দিতে রাজি হন দেওর ধান্নালাল বাইরওয়া। কিন্তু, অস্ত্রোপচারের আগের দিন তিনি কোভিড পজিটিভ হওয়ায় দুর্গাদেবী বিধ্বস্ত হয়ে পড়েন। তাঁর স্বামী রতনলাল জানান, ১৭ জুন জয়পুরে অস্ত্রোপচারের জন্য পৌঁছাই। কিন্তু, ভাইয়ের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। ফলে, আরও ১৪ দিন অপেক্ষা করতে হয়। অবশেষে ১৪ অগাস্ট অস্ত্রোপচার হয়।

পেশায় গাড়ি ব্যবসায়ী রতন জানান, তাঁর স্ত্রী এখন সুস্থ। ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক। ভাইও স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন।

অন্যদিকে, সিকারে কিডনি দান করে স্বামী আরিফকে বাঁচালেন ৩৫ বছরের ফিরদৌস। কিন্তু, এক্ষেত্রেও, অস্ত্রোপচারের আগে, কোভিড পজিটিভ হন ফিরদৌস। ফলে, অস্ত্রোপচার আরও ২ মাস পিছিয়ে যায়। আরিফের ভাই জানান, দাদা-বৌদি দুজনই সুস্থ আছেন।

চিকিৎসকদের মতে, কোভিড কখনই অঙ্গদানের ক্ষেত্রে বাধা নয়। একবার রোগী এই ভাইরাসের সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হলেই, তিনি অঙ্গদান করতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget