এক্সপ্লোর

ভাঙড়ে দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ, পলাতক অভিযুক্ত

ঘটনায় অভিযুক্ত নেপ্তাউদ্দিন খান এলাকায় সাট্টা এজেন্ট বলে পরিচিত।

রঞ্জিত হালদার ও শান্তনু নস্কর, ভাঙড়: ভাঙড়ে জোড়া খুন। ভাইপো ও শ্যালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় সাট্টা কারবারির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাশীপুর থানা এলাকার বানিয়াড়া এলাকায়। মৃত দুই ব্যক্তির নাম রবিউল ইসলাম ও লাল্টু মোল্লা।

রক্তে ভাসছে দেহ। ঘরময় মাটিতে পড়ে চাপ চাপ রক্ত। লণ্ডভণ্ড গোটা ঘর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে দুই যুবককে ডেকে নিয়ে যায় স্থানীয় সাট্টা কারবারি নেপ্টাউদ্দিন খান ও তার দলবল। বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে দুই যুবককে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রবিউল নেপ্টাউদ্দিনের ভাইপো ও লাল্টু ওই দুষ্কৃতীর শ্যালক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাট্টায় জিতে নেপ্টাউদ্দিনের কাছে টাকা চাওয়ায় জোড়া খুনের ঘটনা। মূল অভিযুক্তের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় অভিযুক্ত নেপ্তাউদ্দিন খান এলাকায় সাট্টা এজেন্ট বলে পরিচিত। মৃতদের লাল্টু মোল্লার পরিবারের অভিযোগ, নেপ্তাউদ্দিনের কাছে ১০ হাজার টাকা দিয়ে সাট্টা খেলেছিলেন লাল্টু। ৯০ হাজার টাকা জেতেন তিনি। বেশ কিছুদিন ধরেই নেপ্তাউদ্দিনের কাছে সেই টাকা দাবি করছিলেন লাল্টু। শনিবার রাতে ফোন করে লাল্টুকে বাড়িতে ডাকেন নেপ্তাউদ্দিন। এরপর নিজের বাড়ির উঠোনেই লাল্টুকে কোপাতে থাকেন নেপ্তাউদ্দিন।

মৃত লাল্টু মোল্লার মা হালিমা বিবি জানিয়েছেন, লাল্টুকে নেপ্তাউদ্দিন খুন করেছে। ১০ হাজারের সাট্টা খেলেছিল। গতকাল রাতে ডাকে। ধারালো অস্ত্র দিয়ে মারে। অভিযোগ, লাল্টুকে খুনের সময় দেখে ফেলায় এরপর রবিউল ইসলামকেও একইভাবে খুন করেন নেপ্তাউদ্দিন। আহত হন আরও বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শী সাঞ্জুরা বিবির কথায়, "রাতের বেলা আওয়াজ শুনে বাইরে আসি। বেরোনোর পর আমাকেও কোপ মারতে যায়। আমি পালিয়ে যাই। রবিউলকে কোপ মারে। পড়ে গেলে আবার কোপ, আমার স্বামীকেও কোপ মারতে যায়।"

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নেপ্তাউদ্দিন খান। তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাট্টায় জিতে নেপ্তাউদ্দিনের কাছ থেকে টাকা চাওয়াতেই এই খুন। একদিকে যখন হাড়হিম করা খুনের ঘটনার তদন্ত চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ। অন্যদিকে তখন সোনার দোকানে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পাশেরই জীবনতলা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৩জন দুষ্কৃতীকে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজ।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget