এক্সপ্লোর

Dhaka Neo-JMB Arrest : নাশকতার পরিকল্পনা ? ঢাকায় নয়া জেএমবি-র দুই সদস্য গ্রেফতার

ঢাকার বুকে ছিল বড়সড় নাশকতার ছক ? তার আগেই মাতুয়াইল থেকে গ্রেফতার করা হল দুই সন্দেহভাজন নয়া জেএমবি জঙ্গিকে। বাংলাদেশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম(সিটিটিসি) ইউনিট-এর হাতেই ধরা পড়ে দু'জন।

ঢাকা :  ঢাকার বুকে ছিল বড়সড় নাশকতার ছক ? তার আগেই মাতুয়াইল থেকে গ্রেফতার করা হল দুই সন্দেহভাজন নয়া জেএমবি জঙ্গিকে। বাংলাদেশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম(সিটিটিসি) ইউনিট-এর হাতেই ধরা পড়ে দু'জন।

বাংলাদেশের মেট্রোপলিটান পুলিশের অধীনেই কাজ করে এই সিটিটিসি শাখা। শাখার এক আধিকারিক দাবি করেন, রাজধানীতেই নাশকতামূলক কাজ করতে জড়ো হয়েছিল জঙ্গিরা। নয়া জেএমবির সদস্যদের সঙ্গে অনলাইনে কথা হত দু-জনের। এমনকী শীর্ষ জঙ্গি নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল ধৃতদের। প্রায়শই নিজেদের মধ্যে মত বিনিময় হত সন্দেহভাজনদের।

সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে একজনের নাম প্রকাশ করেছে বাংলাদেশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। ধৃতের নাম শাকিব আহমেদ চৌধুরী ওরফে জাকি। যদিও দ্বিতীয় ব্যক্তির নাম এখনও প্রকাশ্যে আনেনি সিটিটিসি। জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ-এর একটা শাখা এই নয়া জেএমবি। পুরোনো শাখার সঙ্গে ইসলামিক স্টেটের যোগ রয়েছে। ২০১৬ সালে হোলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পরই প্রকাশ্যে আসে এই তথ্য। ঢাকার সেই হামলায় কমপক্ষে ২০ জন প্রাণ হারান। 

খবর পেয়ে যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের অন্তর্গত মাতুয়াইলে হানা দেয় সিটিটিসি-র তদন্তকারী শাখা। সেখানেই ধরা পড়ে দুই সন্দেহভাজন জঙ্গি। ধৃতদের থেকে দুটি মোবাইল ফোন পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার ইফতেখাইরুল ইসলাম। 

পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানোর প্রোপোগান্ডা তৈরি করছিল এই দুই জন। মূলত, মানুষের মনে সন্ত্রাসবাদের বীজ বপণই উদ্দেশ্য ছিল এই দুজনের। এদের মধ্যে শাকিব সিলেটের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ফ্রিলানসারের কাজ করছিল। ধৃতদের মধ্যে অন্যজন নাবালক। সে সিলেটের গভর্নমেন্ট প্রাইমারি প্রাইলট হাইস্কুলের ছাত্র।

ওয়াকিবহাল মহলের ধারণা, বরাবরই সন্ত্রাসবাদী কাজের জন্য নাবালকদের নিশানা করে মৌলবাদীরা। বয়স কম হওয়ায় সহজেই এদের মনে জঙ্গি ভাবধারা প্রবেশ করানো যায়। ধর্মের নামে বিভেদ তৈরি করা যায় এদের মনে। পরবর্তীকালে যার সুযোগ নেয় সন্ত্রাসবাদীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget