এক্সপ্লোর

Guna News: প্রশিক্ষণের সময় আচমকা ভেঙে পড়ল বিমান, জখম ২ পাইলট

Aircraft Crashed In Guna: রবিবার প্রশিক্ষণের সময় আচমকা বিমান ভেঙে পড়ে জখম হলেন ২ জন পাইলট। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

গুনা: প্রশিক্ষণের সময় বিমান ভেঙে পড়ায় জখম হলেন দুজন পাইলট (Aircraft crashed)। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনা (Guna) জেলায়। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার মধ্যপ্রদেশের গুনা জেলার একটি এয়ারস্ট্রিপে বেসরকারি অ্যাভিয়েশন অ্যাকাডেমির ট্রেনিংয়ের জন্য ব্যবহৃত একটি বিমান নিয়ে টেস্ট ড্রাইভ করছিলেন দুজন পাইলট। দুপুর দেড়টা নাগাদ দুটি আসন বিশিষ্ট Cessna ১৫২ নামে প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট ওই বিমানটি আচমকা ভেঙে পড়ে।

আরও পড়ুন: Anantnag Encounter: অনন্তনাগে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ ২ সেনা জওয়ান

এপ্রসঙ্গে স্থানীয় গুনা ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনের ইনচার্জ দিলীপ রাজোরিয়া জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনে ত্রুটির কারণে বিমানটি আকাশে প্রায় ৪০ মিনিট ওড়ার পর আচমকা ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিমানে থাকা দুই পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা হাসপাতালেই ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

এপ্রসঙ্গে বেসরকারি অ্যাভিয়েশন অ্যাকাডেমির একজন আধিকারিক জানান, কয়েকদিন আগে দুই আসন বিশিষ্ট ওই বিমানটিকে পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য গুনায় নিয়ে আসা হয়েছিল।

ওই আধিকারিক সূত্রে আরও জানা গেছে, জখম হওয়া ওই দুই পাইলট হলেন ভি চন্দ্রকুমার ঠাকুর ও নাগেশ কুমার। তাঁরা দুজনেই তেলাঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা। ইতিমধ্যে বিমানটি কেন এভাবে ভেঙে পড়ল তার কারণ জানার জন্য অ্যাভিয়েশন অ্যাকাডেমির আধিকারিকরা বিস্তারিত তদন্ত করছেন। 

এপ্রসঙ্গে গুনার তহশিলদার জিএস বাইরা জানান, শা-শিব ফ্লাইং অ্যাকাডেমির ম্যানেজার পরাগ দাস জানিয়েছেন ভেঙে পড়া ওই ট্রেনি এয়ারক্রাফটি কয়েকমাস আগে কর্নাটকের বেলাগাভি অ্য়াভিয়েশন এবং স্পোর্টস এন্টারপ্রাইস থেকে গুনায় আনা হয়েছিল। এখানে আনার পর সেটিকে সারিয়ে দুই পাইলট সবকিছু ঠিক আছে কিনা তা দেখার জন্য রবিবার বিমানটি চালিয়ে পরীক্ষা করছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে এয়ারস্ট্রিপে ল্যান্ডিং করার সময় আচমকা সেটি ভেঙে পড়ে। বর্তমানে দুই পাইলটই সুস্থ আছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh Crisis: 'বাংলাদেশে সরকার পড়ত না যদি আমেরিকাকে...', ভাইরাল 'হাসিনার চাঞ্চল্যকর দাবি' !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget