এক্সপ্লোর

Typhoon Wipha Alert: ঝড়ের দাপটে উড়ে যাওয়ার অবস্থা, ভারী বৃষ্টিতে চারিদিক সাদা, টাইফুন উইফার তাণ্ডবে বেসামাল হংকং-চিন

Typhoon Wipha: স্থানীয় সময় অনুযায়ী রবিবার সকাল ১০টা নাগাদ হংকং থেকে ৬০ কিলমিটার দক্ষিণে অবস্থান করছিল টাইফুন উইফা।

নয়াদিল্লি: বছরের গোড়া  থেকেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি। পর পর ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, বন্যার প্রকোপ চলছেই। এবার আছড়ে পড়ল টাইফুন। হংকংয়ে আছড়ে পড়ল টাইফুন উইফা (Typhoon Wipha). এই মুহূর্তে ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা হংকংয়ের। স্কুল-কলেজ সব বন্ধ রাখা হয়েছে আপাতত। শতাধিক বিমানের উড়াল বাতিল হয়েছে। (Typhoon Wipha Alert)

স্থানীয় সময় অনুযায়ী রবিবার সকাল ১০টা নাগাদ হংকং থেকে ৬০ কিলমিটার দক্ষিণে অবস্থান করছিল টাইফুন উইফা। পূর্ব উপকূলে ঢেউয়ের উচ্চতাও হঠাৎ বেড়ে যায়। হংকং আবহাওয়া দফতর প্রথমে সর্বোচ্চ সতর্কতা জারি করে। T10 পর্যায়ের সতর্কতা জারি করা হয়। পরে সন্ধে ৭টা বেজে ৪৫ মিনিটে যদিও তা কিছুটা শিথিল করা হয়। ২০২৩ সালে শেষ বার টাইফুন সাওলার জন্য় T10 সতর্কতা জারি হয়েছিল হংকংয়ে।

টাইফুন উইফার গতি ঘণ্টায় প্রায় ১১৮ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছিল। এই মুহূর্তে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কবলে হংকং। শত শত মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে। অবিরাম ভারী বৃষ্টিতে কার্যত ঝাপসা হয়ে গিয়েছে চারিদিক। হংকং থেকে চিনের গুয়াংদংয়ে ল্যান্ডফল হয় টাইফুন উইফার। সেখানে ঝড়ের গতিবেগ সেকেন্ডে ৩৩ মিটার ছিল বলে জানিয়েছে চিনের Global Times. সেখানে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে ঝড়ের প্রকোপে কার্যত বেসামাল হতে দেখা গিয়েছে মানুষজনকে। গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি, বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। 

টাইফুন উইফার শক্তি আঁচ করে হংকং বিমান বন্দরের ৫০০টি বিমান বাতিল করা হয়। সময়সূচি বদল হয় প্রায় ৪০০ বিমানের। Cathay Pacific Airways নিজেদের সমস্ত বিমান বাতিল করে। রবিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে হংকং বিমানবন্দরে তাদের সমস্ত বিমানের উড়ান এবং অবতরণ বন্ধ ছিল। টিকিট পরিবর্তনের জন্য বাড়তি কোনও টাকাও নেওয়া হয়নি যাত্রীদের কাছ থেকে। বরং যাত্রীদের বিকল্প ব্যবস্থাও করে দেওয়া হয়। শহরের ফেরি পরিষেবাও আপাতত বন্ধ রাখা হয়েছে। কমিয়ে আনা হয়েছে লোকাল ট্রেনের সংখ্যাও।  

সরকারি হাসপাতালগুলিতেও পর্যাপ্ত ব্যবস্থা করে রাখা হয় এদিন।  চিনের হাইনান এবং গুয়াংদং প্রদেশেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। টাইফুন উইফার প্রকোপে ফিলিপিন্সে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কয়েক জন নিখোঁজ বলেও খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget