এক্সপ্লোর

UCC Passed UT: উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ 'অভিন্ন দেওয়ানি বিধি'

UCC Passed UT:উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি ...

নয়াদিল্লি: উত্তরাখণ্ডের বিধানসভায় (Uttarakhand Assembly ) পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code Bill)। এটি মূলত অভিন্ন নাগরিক কোড আইনগুলির একটি সমষ্টিকরণ হিসেবে গণ্য করা হয়। এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিবাহ-বিবাহবিচ্ছেদ-দত্তক-উত্তরাধিকার সহ ব্যক্তিগত বিষয়গুলি পরিচালনা করে। লোকসভা ভোটের আগে এই বিল পাশ হওয়াকে কার্যতই ঐতিহাসিক ঘটনা বলেই সিলমোহর ওই রাজ্যের বিজেপি সরকারের (BJP Govt)।

উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ 'অভিন্ন দেওয়ানি বিধি'

এক দেশ এক আইনের পথে আরও একধাপ এগোল ভারত, বলে চাপানউতোর রাজনৈতিক মহলে। মূলত আগেই উত্তরাখণ্ডের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল অভিন্ন দেওয়ানি বিধি বিল।এবং তার আগে এই বিলের খসরা পাঠানো হয়েছিল ৫ সদস্যের কাছে।সুপ্রিম কোর্টের বিচারপতির নের্তৃত্বে এই কমিটি , বিলে বেশ কিছু সুপারিশ করেছিল। যাবতীয় সুপারিশ গ্রহণ করে রবিবার এই বিলটাকে সবুজ সংকেত দেয় উত্তরাখণ্ডের মন্ত্রিসভা। তারপর এই বিল পাশ করানোর জন্য বিশেষ অধিবেশন শুরু হয় উত্তরখণ্ডে।

উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি বিলে কী কী নিষিদ্ধ করা হয়েছে ?

উত্তরাখণ্ডে যে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনা হয়েছে, তাতে নিষিদ্ধ করা হয়েছে বহুবিবাহ। এমন কি বহুগামিতাও নিষিদ্ধ বলে দাবি করা হয়েছে। একই পরিবারের মধ্যে বিয়ে নিষিদ্ধ করা হয়েছে।লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে দিতে হবে ঘোষণাপত্র। এছাড়া সম্পত্তির ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তানের সমান অধিকার , বৈধ ও অবৈধ সন্তানের সমান অধিকার থাকবে। বিয়ের ক্ষেত্রে নুন্যতম বয়েস ধার্য করা হয়েছে।

বিশেষ করে মহিলারা উপকৃত হবেন : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী 

বিধানসভায় এই প্রস্তাবনা পাশ হওয়ার পরেই, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, 'আজ উত্তরাখণ্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা এমনটা বিল পাশ করেছি, যা দীর্ঘ দিন ধরে জনগণ দাবি জানিয়ে আসছিল। উত্তরাখণ্ডই দেশের মধ্যে প্রথম রাজ্য যারা অভিন্ন দেওয়ানি বিল পাশ করল।এর জন্য আমি সকল বিধায়কদের ও রাজ্যের সকল নাগরিকদের ধন্যবাদ জানাতে চাই। এই বিল সকলের মঙ্গলকামনায় আনা হয়েছে। এর দ্বারা বিশেষ করে মহিলারা উপকৃত হবেন।'

আরও পড়ুন, 'কাটমানির টাকায় দিঘায় জগন্নাথ ধাম..', বিস্ফোরক শুভেন্দু

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget