এক্সপ্লোর

UGC Examination Clarification: পরীক্ষা নিয়ে ভুয়ো খবরের অভিযোগ, বিবৃতি জারি ইউজিসি-র

ইউজিসি জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন নিয়ে ভুল খবর সম্প্রচারিত হচ্ছে।

নয়াদিল্লি: পরীক্ষা নিয়ে ভুয়ো খবরের অভিযোগ। বিবৃতি জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। গতকাল, মঙ্গলবার ওই বিবৃতি জারি করে কর্তৃপক্ষ। যেখানে তারা উল্লেখ করেছে, ইউজিসি-র পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন নিয়ে ভুল খবর সম্প্রচারিত হচ্ছে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ugc.nic.in –এ এই সংক্রান্ত নোটিশ আপলোড করেছে কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, কিছু সংবাদপত্র এবং ডিজিটাল সংবাদমাধ্যম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে। যেখানে কমিশনের নাম উল্লেখ করে বলা হয়েছে ৬ মে ইউজিসি নির্দেশ দিয়েছে মে মাসে অফলাইন পরীক্ষা নিতে পারবে না বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। কমিশন বলছে, এই ধরনের খবর বিভিন্ন সংবাদপত্র প্রকাশ এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। কিন্তু এরকম কোনও বিজ্ঞপ্তি ইউজিসি জারি করেনি। এই খবর একেবারেই ভুয়ো।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, শিক্ষা মন্ত্রক, ইউজিসি-র নিয়ম মেনে অফলাইন পরীক্ষা নেওয়া যেতে পারে। না হলে অনলাইন পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছে ইউজিসি।

উল্লেখ্য, দেশে উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। এই আবহে একাধিক রাজ্য সরকার ইতিমধ্যে বোর্ড পরীক্ষা বাতিল করেছে। দিল্লি বিশ্ববিদ্যালয় দু সপ্তাহ পিছিয়ে দিয়েছে চূড়ান্ত বর্ষের পরীক্ষা। কর্তৃপক্ষ জানিয়েছে, কবে পরীক্ষা তা জানিয়ে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।

তার আগে দেশজুড়ে সাম্প্রতিক করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড তথা সিবিএসই এ বছরের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করল। দ্বাদশের পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বোর্ড। পাশাপাশি সংক্রমণের জেরে দশম শ্রেণির সর্বভারতীয় বোর্ড পরীক্ষা বাতিল করে আইসিএসই। 

এদিকে, ভারতে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনাভাইরাস। দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। একদিনে মৃত্যুর সংখ্যা আবারও চার হাজার ছাড়াল। বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যাও।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।  দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget