এক্সপ্লোর

BIG BREAKING : উপর থেকে ঝুলছে কামরা, দুমড়ে-মুচড়ে একাকার... ভয়ঙ্কর রেল দুর্ঘটনা আবার

ডিরেলড হয়ে যাওয়া কামরা কার্যত ঝুলে রইল উপর থেকে। সে এক ভয়াবহ দৃশ্য।

হৃষিকেশ : পরপর তিন দিন। একের পর এক রেল দুর্ঘটনার খবর । এবার উত্তরাখণ্ডের হৃষিকেশে । সোমবার রাতে ঘটল বিরাট বড় রেল দুর্ঘটনা। যোগ নগরী রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হল উজ্জয়িনী এক্সপ্রেসের তিনটি কোচ। রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ খাণ্ড গ্রাম এলাকার কাছে ঘটনাটি ঘটে। ডিরেলড হয়ে যাওয়া কামরা কার্যত ঝুলে রইল উপর থেকে। সে এক ভয়াবহ দৃশ্য। স্বস্তির খবর একটাই, দুর্ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ফলে বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে।

দুর্ঘটনার কারণ                         

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রুটিন মেইনটেন্যান্সের সময় ব্রেক বিকলের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে কীভাবে ট্রেনটি নিয়ন্ত্রণ হারাল কীভাবে এবং নিরাপত্তা বিধি ঠিকমতো মানা হয়েছিল কি না, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিকরা। খবর ছড়িয়ে পড়তেই রেললাইনের পাশে ভিড় জমায় স্থানীয় মানুষ। পরে Government Railway Police (GRP)-এর কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার তদন্ত শুরু করেছে রেল দফতর। কী কারণে এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।  

বিহারে ট্রেনে আগুন 

এই ঘটনার ঠিক একদিন আগেই বিহারের সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে দেখা যায় ট্রেনের একটি কামরা। রেল সূত্রে খবর, সাসারাম স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল সাসারাম থেকে পাটনাগামী প্রথম প্যাসেঞ্জার ট্রেন। সেই সময় আচমকা আগুন ধরে যায় ট্রেনের একটি কামরায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনযাত্রীদের মধ্যে। তবে স্বস্তির খবর, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে ট্রেনের কামরায় আগুন লেগে থাকতে পারে। 

রাজধানী এক্সপ্রেসে আগুন

তারও ঠিক আগের দিন,   তিরুঅনন্তপুরম-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে আগুন লাগে। মধ্য়প্রদেশের বিক্রমগড় আলোট এবং লুনিরিচা স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। ১৭ মে ভোরবেলা B1 কামরায় হঠাৎ করে আগুন লাগে। তা ছড়িয়ে পড়তে পারত মুহূর্তে । তা দেখতে পেয়েই তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে কামরাটি খালি করা হয়। 

আরও পড়ুন : তৃণমূল কাউন্সিলের বাড়িতে মধুচক্র, গ্রেফতার এলাকার প্রভাবশালী নেতা




 

 

সেরা শিরোনাম

Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Hurricane Polo : আছড়ে পড়ল রাক্ষুসে হারিকেন, তছনছ উপকূল, বিদ্যুৎহীন বিরাট এলাকা
আছড়ে পড়ল রাক্ষুসে হারিকেন, তছনছ উপকূল, বিদ্যুৎহীন বিরাট এলাকা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget