এক্সপ্লোর

ইডলিকে ‘বোরিং’ খাবার বলায় ট্রোলড ব্রিটিশ অধ্যাপক, আসরে শশী থারুর

নিমেষে ভাইরাল হয়ে যায় এডওয়ার্ডের এই পোস্টটি৷ বিষয়টি অচিরেই নজর কাড়ে দক্ষিণ ভারতীয়দের৷

চেন্নাই: হঠাৎ করে ইডলি নিয়ে বিরাট বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়ায়। ইডলিকে ‘বোরিং, একঘেয়ে’ খাবার হিসেবে বর্ণনা করে রীতিমতো জনরোষের মুখে পড়লেন ব্রিটিশ প্রফেসর এডওয়ার্ড অ্যান্ডারসন৷ দক্ষিণ ভারতের এই জনপ্রিয় খাবারের অপমান সইতে না পেরে সোশ্যাল মিডিয়া ময়দানে স্বয়ং কংগ্রেস নেতা শশী থারুর৷ জবাব দিলেন বেশ রাগ ও বিরক্তি সহকারে। ফুড সাপ্লায়ার কোম্পানি জোম্যাটো সম্প্রতি তার গ্রাহকদের কাছে একটি প্রশ্ন রেখেছিল৷ জানতে চেয়েছিল এমন কোনও খাবার আছে, যা আপনি বুঝতেই পারেন না যে সেটা কেন এত জনপ্রিয়! এর জবাবেই ওই মন্তব্য করেন ব্রিটেনের ইতিহাস এবং ভারত-ব্রিটিশ সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ অধ্যাপক এডওয়ার্ড অ্যান্ডারসন৷ তিনি বলেন, ‘‘ইডলি হল বিশ্বের সবচেয়ে বিরক্তকর খাবার৷’’ তিনি আরও বলেন, ‘‘সম্পূর্ণ দক্ষিণ ভারত আমার উপর ঝাঁপিয়ে পড়ার আগেই আমি বলতে চাই আমি ধোসা এবং আপ্পাম খেতে ভালোবাসি৷ কিন্তু ইডলি একেবারে অসহ্য৷’’ নিমেষে ভাইরাল হয়ে যায় এডওয়ার্ডের এই পোস্টটি৷ বিষয়টি অচিরেই নজর কাড়ে দক্ষিণ ভারতীয়দের৷ তাঁরা এডওয়ার্ডকে ‘‘অশিক্ষিত সাদা ছোঁড়া’’ বলে তোপ দাগেন৷ এই পোস্টটি নজর এড়ায়নি দক্ষিণ ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর এবং তাঁর ছেলে ঈশান থারুরেরও৷ ঈশান টুইট করে বলেন, ‘‘আমার দেখা সব থেকে আপত্তিকর টুইট৷’’ এডওয়ার্ডকে একহাত নেন শশী থারুরও৷ তিনি বলেন, ‘‘হ্যাঁ, এই পৃথিবীতে সত্যিই কিছু লোক রয়েছে যাঁদের বাস্তবে চ্যালেঞ্জ দেওয়া হয়৷ যাঁদের পক্ষে সভ্যতা অর্জন করা কঠিন৷ ইডলির প্রশংসা করা,  ক্রিকেট উপভোগ করা বা অট্টামুথুল্লাল সকলের জন্য নয়৷ এই অসহায় মানুষের প্রতি করুণা করুন, কারণ তিনি কোনও দিনও বুঝতেই পারবেন না জীবন কেমন হতে পারে৷’’ এদিকে, ইডলি নিয়ে আলটপকা মন্তব্য করে তিনি যে বড়সড় একখানা কাণ্ড বাধিয়ে ফেলছেন, তা বিলক্ষণ বুঝতে পেরেছেন এডওয়ার্ড৷ এর পরেই টুইট করে তিনি বলেন, ‘‘টুইটারে সকল দক্ষিণ ভারতীয়কে ক্ষুব্ধ করার পর মধ্যাহ্ন ভোজনে ইডলি অর্ডার দেওয়া একমাত্র সঠিক কাজ ছিল৷ আমার এই মন্তব্যে আমি দুঃখিত৷’’ তবে ইডলি নিয়ে নিজের মত পাল্টাতে রাজি হননি তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget