এক্সপ্লোর

Ukraine Russia Conflict: পরমাণু যুদ্ধাভ্যাস শুরু করেছে রাশিয়া, আশঙ্কা প্রকাশ রাষ্ট্রসংঘে

Russia Ukraine War: রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস বলেছেন, "এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। মারাত্মক রূপ ধারণ করছে এই যুদ্ধ। অবিলম্বে এটি বন্ধ হওয়া প্রয়োজন।"

নয়া দিল্লি: বেলারুশে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসেছিল রাশিয়া। সেই বৈঠকে অবিলম্বে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইউক্রেন। যুদ্ধ থামাতে দ্রুত কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আশ্বাস দিল রাশিয়াও। দ্বিতীয় বৈঠক হবে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে। এরই মধ্যে সোমবারই একটি সূত্র মারফৎ দাবি করা হয়, রাশিয়া পরমাণু যুদ্ধাভ্যাস শুরু করে দিয়েছে। যা নিয়ে চিন্তিত রাষ্ট্রসংঘও। 

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বর্তমানে নিউইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) বিশেষ অধিবেশন চলছে। যুদ্ধ চলাকালীন নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। সেখানেই রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস বলেছেন, "এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। মারাত্মক রূপ ধারণ করছে এই যুদ্ধ। অবিলম্বে এটি বন্ধ হওয়া প্রয়োজন।"

অ্যান্টনিও গুতারেস বলেছেন, "সোমবার রাশিয়া তার দেশের পারমাণবিক বাহিনীর ওপর রেড অ্যালার্ট জারি করেছে। এটি কিন্তু কোনও সামান্য বিষয় নয়। পারমানবিক সংঘাত কল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। বাস্তবে এর কোনও অস্তিত্ব না হওয়াই কাম্য। পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে সমর্থন করতে পারে না বিশ্ব। 

অন্যদিকে, রাষ্ট্রসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিসিয়াস বলেন, "যদি  [পুতিন] আত্মহত্যা করতে চান তবে তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহার করার দরকার নেই। বার্লিনের লোকটি ১৯৪৫ সালের মে মাসে যা করেছিল, সেই পথেই হাঁটতে পারেন।" পাশাপাশি রাষ্ট্রসংঘের মহাসচিব বলেই যে এই আবহে শান্তিই একমাত্র সমাধান। 

রাশিয়া-ইউক্রেন কূটনৈতিক টানাপোড়েনের সমাধানসূত্র বের করতে, সোমবার জরুরি অধিবেশন ডাকে রাষ্ট্রসংঘের সাধারণ সভা। সেখানে ইউক্রেনের প্রতিনিধি বলেন, রাশিয়ার হামলায় এখনও অবধি ৩৫২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৬ জন শিশুও রয়েছে। এখনও রাশিয়া গোলাবর্ষণ থামায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে রাশিয়া আন্তর্জাতিক আইন মেনে, সেনা প্রত্যাহার করুক। 

পাল্টা রাশিয়া জানায়, ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা তাদের নেই। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতারেস বলেন, বর্তমান পরিস্থিতির একমাত্র সমাধান শান্তি। আমরা সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে গুতারেস জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বাস দিয়েছেন যে রাষ্ট্রপুঞ্জ তাঁদের সবরকম সহায়তা করবে। 

তিনি আরও বলেন, যুদ্ধের ফলে অনেক সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। যথেষ্ট হয়েছে, এবার সেনাদের ব্যারাকে ফিরে যেতে হবে। সাধারণ নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। 

সেরা শিরোনাম

Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget