এক্সপ্লোর

Kamala Harris: ইউক্রেন শরণার্থী প্রশ্নে হেসে ফেললেন কমলা হ্যারিস! 'অসংবেদনশীল', 'লজ্জাজনক' আখ্যা নেটিজেনদের

Kamala Harris laughing Video: ওয়ারশতে পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রজেজ ডুডার সঙ্গে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। সেই সময় এক সাংবাদিকদের প্রশ্নে হেসে ফেলেন তিনি।

নয়া দিল্লি: ইউক্রেনিয়ান শরণার্থীদের জন্য আমেরিকা নির্দিষ্ট বরাদ্দ বৃদ্ধিতে ইচ্ছুক কিনা জানতে চাওয়ার প্রশ্নে যেভাবে হেসে ফেলেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস সেউ ঘটনা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন কমলা। ওয়ারশতে পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রজেজ ডুডার সঙ্গে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। সেই সময় এক সাংবাদিকদের প্রশ্নে হেসে ফেলেন তিনি।

ন্যাটোর পূর্ব মিত্রদের প্রতি মার্কিন সমর্থন দেখাতে ওয়ারশ ছিলেন কমলা হ্যারিস। একজন সাংবাদিক হ্যারিসকে সেই সময় জিজ্ঞাসা করেন যে, "মার্কিন যুক্তরাষ্ট্র কি ইউক্রেনীয় শরণার্থীদের জন্য একটি নির্দিষ্ট বরাদ্দ করতে ইচ্ছুক?" পাশাপাশি পোল্যান্ডের রাষ্ট্রপতি ডুডাকেও জিজ্ঞেস করা হয় যে তিনি কি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত শরণার্থীদের পাশে থাকা উচিত। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে হাসতে দেখা যায় দুই নেতাকে।  এরপর হাসতে হাসতেই কমলা হ্যারিস বলেন ইংরেজির একটি বিখ্যাত প্রবাদপ- 'অ্যা ফ্রেন্ড ইজ নিড আ ফ্রেন্ড ইনডিড'। 

অন্যদিকে, ডুডা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে পোল্যান্ড সত্যিই হ্যারিসকে ইউক্রেনীয় শরণার্থীদের জন্য কনস্যুলার প্রক্রিয়া দ্রুততর করতে সাহায্য করতে বলেছে। এদিকে হ্যারিস জানিয়েছেন যে দুই নেতা  শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা করেছেন তবে মার্কিন যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সংখ্যক শরণার্থী নেবে কিনা সে বিষয়ে উত্তর দেননি। 

তবে এমন একটি সংবেদনশীল প্রশ্নে এমন হাসির প্রতিক্রিয়া জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছিল। কেউ কেউ এটাকে লজ্জাজনক বলেও অভিহিত করেছেন। এই টুইট ব্যবহারী বলেন, "কী হচ্ছে? এটি একটি কমেডি শো নাকি তিনি এমন প্রশ্ন উপভোগ করছেন?" অন্য একজন ইউজার লিখেছেন, "এমন একটি গুরুতর সমস্যা, যুদ্ধ, শরণার্থী জীবন, ইউক্রেনে মানুষ হত্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে হাসি খুবই অনুচিত।" 

রাষ্ট্রপুঞ্জের প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ক্রমাগত আক্রমণে ইউক্রেন থেকে প্রায় ২.৫ মিলিয়নের বেশি মানুষ সে দেশ থেকে পালিয়ে গেছেন। 

 

 

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget