এক্সপ্লোর

Uniform Civil Code : অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা নিয়ে প্রধানমন্ত্রীর জোরাল সওয়ালের পরই গভীর রাতে বৈঠকে বসল মুসলিম ল বোর্ড

প্রধানমন্ত্রীর বলেন, মুসলিম ভোট-ব্যাঙ্ক নিয়ে রাজনীতি করার উদ্দেশে বিরোধী দলগুলি মানুষকে প্ররোচিত করছে।

নয়াদিল্লি :  দেশে ইউনিফর্ম সিভিল কোড (UCC) লাগুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) জোরালো সওয়ালের পরই রাতবিরেতে লম্বা বৈঠক করল ভারতের মুসলিমদের শীর্ষস্থানীয় সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ( All India Muslim Personal Law Board )। 

প্রধানমন্ত্রী মোদি, মঙ্গলবার ভোপালে বিজেপি কর্মীদের সভায় দেশে ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) চালু করার সপক্ষে একাধিক যুক্তি দিয়েছেন। এদিন মোদি বলেন, ভারতের সংবিধানেও এই বিধি চালুর অঙ্গীকার রয়েছে, শীর্ষ আদালতও তা লাগু করতে বলেছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আরও বলেন, আজকাল অভিন্ন দেওয়ানি বিধির কথা বলে বহু মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে। কিন্তু এক দেশে কী ভাবে দুটি আইন চলতে পারে? সংবিধান সমানাধিকারের কথা বলে...সুপ্রিম কোর্টও অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করার কথা বলেছে। ওরা (বিরোধী) শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করছে।'

প্রধানমন্ত্রীর বলেন, মুসলিম ভোট-ব্যাঙ্ক নিয়ে রাজনীতি করার উদ্দেশে বিরোধী দলগুলি মানুষকে প্ররোচিত করছে। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে,  তুষ্টিকরণের পথ তারা অবলম্বন করবে না।

ওই একই দিনে তড়িঘড়ি ভার্চুয়াল বৈঠকে বলে মুসলিম ল বোর্ডের সদস্যরা। বৈঠক চলে প্রায় তিন ঘন্টা। সূত্রের খবর, তারা প্রধানমন্ত্রী মোদির মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইউসিসির আইনি দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। স্থিরিকৃত হয়েছে, মুসলিম সংগঠনগুলি তাঁদের আইনজীবীদের যুক্তিগুলি এবং বিশেষজ্ঞদের মতামতগুলি ল-কমিশনে পেশ করবে।  

সম্পত্তির উত্তরাধিকার, সন্তান দত্তক নেওয়া, বিবাহ, বিবাহবিচ্ছেদ ইত্যাদি নিয়ে এক এক দেশে ধর্ম এবং জাতি নির্বিশেষে নিজস্ব আইন-কানুন রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে দেশের সমস্ত নাগরিককে একই পারিবারিক আইন মেনে চলতে হবে।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মঙ্গলবার আরও বলেন, "আপনারা আমাকে বলুন, একটি বাড়িতে একজন সদস্যের জন্য একটি আইন এবং অন্য সদস্যের জন্য অন্য আইন কীভাবে হতে পারে? সেই বাড়িটি কি ঠিকমতো চলবে? তাহলে কীভাবে একটি দেশ এমন দ্বৈত ব্যবস্থায় চলতে পারবে? আমাদের আছে? মনে রাখতে হবে,সংবিধানেও সবার জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে”

তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, ওরা মুসলিম, মুসলিম বলে স্লোগান দেয়। কিন্তু তারা যদি সত্যিই মুসলমানদের স্বার্থে কাজ করত, তাহলে মুসলিম পরিবারগুলো শিক্ষা ও চাকরিতে পিছিয়ে থাকত না।

প্রধানমন্ত্রীর এই  মন্তব্যের বিরুদ্ধে বিরোধী দলগুলি কড়া  প্রতিক্রিয়া দিয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি ভারতের বহুত্ববাদ এবং বৈচিত্র্যের আদর্শকে চূর্ণ করতে চায়। সেইসঙ্গে দারিদ্র্য, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলি থেকে নজর সরিয়ে দেওয়ার জন্যই ভোটের আগে এই বিষয়গুলিকে ফোকাসে আনছে। ভারতের মতো বৈচিত্রপূর্ণ দেশে এই বিধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের মতে, ভারতীয় সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, ধর্মাচারণের অধিকারের কথা বলা রয়েছে। শুধুমাত্র সংখ্যার জোরে, মেরুকরণের রাজনীতিকে প্রতিষ্ঠা দিতে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের উপর জোর করে বিধি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget