এক্সপ্লোর

UP Bakri Eid Guidelines: বকরি ইদের আগে নয়া নির্দেশিকা, ৫০-এর বেশি জমায়েতে নিষেধাজ্ঞা উত্তরপ্রদেশে

কোভিডকালে নিয়ম মেনে পালন করতে হবে উৎসবের আনন্দ। সেই অনুযায়ী নির্দেশিকা জারি করল যোগী সরকার। নতুন নিয়ম অনুসারে পাবলিক প্লেস বা জনবহুল স্থানে পশু উৎসর্গে নিষেধাজ্ঞা জারি হয়েছে উত্তরপ্রদেশে।

লখনউ: কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে বকরি ইদের আগে নয়া নির্দেশিকা জারি হল উত্তরপ্রদেশে। নতুন নিয়ম অনুসারে, উৎসবে কোনও জায়গায় ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না। সোমবারই এই নিয়ে অর্ডার ইস্যু করেছে রাজ্য সরকার।

কোভিডকালে নিয়ম মেনে পালন করতে হবে উৎসবের আনন্দ। সেই অনুযায়ী নির্দেশিকা জারি করল যোগী সরকার। নতুন নিয়ম অনুসারে পাবলিক প্লেস বা জনবহুল স্থানে পশু উৎসর্গে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এখানেই শেষ হয়নি বিধিনিষেধ। বকরি ইদ উপলক্ষে রাজ্যে গরু, উট ছাড়াও অন্য কোনও নিষিদ্ধ পশু হত্যা করা যাবে না। উৎসব উপলক্ষে কোনও নির্দিষ্ট স্থানে একত্রিত হতে পারবেন না ৫০-এর বেশি লোক।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কেউ পশু উৎসর্গ করতে চাইলে ব্যক্তিগত স্থানে এই কাজ করতে পারেন। তবে সেক্ষেত্রেও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে উৎসর্গকারীকে। ২০ বা ২১ জুলাই চাঁদের দেখা পেলেই ইদ পালন শুরু। রাজ্যের এক সরকারি মুখপাত্র জানান, এদিন উৎসবের আগে সিনিয়র আধিকারিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এরপরই নতুন নির্দেশিকা জারি হয়।

তবে শুধু উত্তরপ্রদেশ সরকার নয়। ইদ-উল-আজহা (বকরি ইদ) নিয়ে নির্দেশিকা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকারও। শুক্রবারই এই গাইডলাইন প্রকাশ করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।বেশি লোকের জমায়েত রুখতে ইদগাহ বা খোলা জায়গায় নমাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একমাত্র মসজিদে ৫০ শতাংশ লোক নিয়েই নমাজ পড়া যেতে পারে। সেই ক্ষেত্রেও সামাজিক দূরত্ব বজায় রেখে নমাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। মসজিদে মাস্ক ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।  

অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে বলা হয়েছে, কোনও নমাজির সর্দি, কাশি হয়ে থাকলে বাড়িতেই তাঁর দুয়া করা উচিত। এ ছাড়াও মসজিদে প্রবেশে ইচ্ছুক নমাজিদের বাড়ি থেকেই প্রার্থনার আসন নিয়ে আসতে বলা হয়েছে। কোভিডকালে এবার ইদ মিলাপ অনুষ্ঠান বন্ধ রাখতে বলেছে সরকার। মুসাফা বা হাত মেলানো ছাড়াও কোলাকুলি থেকেও বিরত থাকতে বলা হয়েছে নমাজিদের। 

সেরা শিরোনাম

Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget