এক্সপ্লোর

দাড়ি কামিয়ে এলেন, উত্তরপ্রদেশে কাজে পুনর্বহাল সাসপেন্ড এস আই

ইন্তেজারের সাসপেনশন ঘিরে প্রবল বিতর্কের জেরে রাজনীতির রং লেগেছিল। দেওবন্দের উলেমারাও আসরে নেমেছিলেন।

কলকাতা: অবশেষে নিয়ম মেনে দাড়ি কামিয়ে আসায় কাজে পুনর্বহাল হলেন উত্তরপ্রদেশ পুলিশের সাব-ইনস্পেক্টর ইন্তিজার আলি। পুলিশের ইউনিফর্ম সংক্রান্ত নিয়মে পুলিশকর্মীদের বড় দাড়ি রাখার অনুমতি নেই, যদিও গোঁফ রাখায় ছাড় আছে। দাড়ি রাখতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি নেওয়া প্রয়োজন। কিন্তু ৪৬ বছরের, বাগপত থানার ওই এসআই অনুমতি না নিয়েই দাড়ি রাখার অধিকার দাবি করেন বলে অভিযোগ। দাড়ি রেখে ডিউটিতে যোগ দেওয়ায় তাঁকে সাসপেন্ড করেন বাগপত থানার পুলিশ সুপার। গত বছর উত্তরপ্রদেশে প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি)বাহিনীতে গোঁফ রাখার ব্যাপারে ভাতার পরিমাণ ৫০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়। যদিও ২০১৩ সালে সুপ্রিম কোর্ট ‘ধর্মীয় পরবে’র সময় দাড়ি রাখতে চাওয়া মহারাষ্ট্রের এক পুলিশকর্মীকে বলেছিল, এজন্য় অনুমতি চাইতে হবে। ইন্তেজার আলি দাবি করেছিলেন, তিনি গত নভেম্বরে দাড়ি রাখার অনুমতি চেয়েছিলেন। কিন্তু বাগপতের এসপি তাঁর দাবি অস্বীকার করেছেন। ইন্তেজারের সাসপেনশন ঘিরে প্রবল বিতর্কের জেরে রাজনীতির রং লেগেছিল। দেওবন্দের উলেমারাও আসরে নেমেছিলেন। তবে সাসপনশন প্রত্য়াহার হওয়ার পর মুখ খুলতে চাননি ওই এসআই। বাগপতের এসপি অভিষেক সিংহ বলেন, ইন্তেজার আলি আবেদনপত্র পেশ করে জানিয়েছেন, তিনি একটা ভুল করেছিলেন। তিনি নিয়মমতো আদেশ মেনেছেন। দাড়ি কামিয়ে আসায় তাঁকে ফের নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
West Bengal Government Job Vacancy: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'
TMC Leader Arrested: তোলাবাজির অভিযোগ, গ্রেফতার জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন
TMC Leader Arrested: তোলাবাজির অভিযোগ, গ্রেফতার জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন
Falta Repoll Result: জাহাঙ্গির আগেই ময়দান ছেড়েছেন, পুনর্নিবাচনের রেজাল্টের দিন ফলতার গণণাকেন্দ্রে নেই তৃণমূলের কোনও এজেন্ট
Falta Repoll Result: জাহাঙ্গির আগেই ময়দান ছেড়েছেন, পুনর্নিবাচনের রেজাল্টের দিন ফলতার গণণাকেন্দ্রে নেই তৃণমূলের কোনও এজেন্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget